Monday , 6 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

রাঙ্গামাটিতে অবৈধ অটোরিক্সা বন্ধে প্রশাসনকে ৬ দিনের আলটিমেটাম

প্রতিবেদক
admin
July 6, 2026 4:10 pm
Link Copied!

রাঙ্গামাটি শহরে রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন রাঙ্গামাটি অটোরিক্সা চালক ও মালিকরা। এ সময় দাবি বাস্তবায়নে জেলা প্রশাসনকে ছয় দিনের আলটিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে আগামী রোববার থেকে শহরে সব অটোরিক্সা চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তারা। সোমবার (৬ জুলাই) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাঙ্গামাটি অটোরিক্সা চালক ও মালিকরা প্রায় এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে আলটিমেটাম দেয় তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি অটোরিক্সা মালিক সমিতির সভাপতি আলী বাবর, রাঙ্গামাটি জেলা অটোরিক্সা চালক সমিতির সভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল মিয়া, অর্থ সম্পাদক অজিত দে এবং চালক মো. রনি প্রমুখ। এসময় বক্তারা বলেন, রাঙ্গামাটি একটি ছোট শহর। বর্তমানে শহরে প্রায় ১ হাজার ৪০০ নিবন্ধিত অটোরিক্সা চলাচল করছে। এতেই চালকদের আয় কমে গেছে এবং অনেকের পক্ষে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। এরই মধ্যে রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন আরও প্রায় ৩০০ থেকে ৪০০ অটোরিক্সা অবৈধভাবে চলাচল করছে, যা বৈধ চালকদের জীবিকা হুমকির মুখে ফেলেছে। মানববন্ধনে অংশগ্রহণকারী চালকরা অভিযোগ করেন, অবৈধ নম্বরবিহীন অটোরিক্সা ও গ্রামগাড়ির কারণে বৈধ চালকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই সঙ্গে এসব যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও তারা দাবি করেন। এ সময় বক্তারা অবৈধ নম্বরবিহীন অবৈধ অটোরিক্সা ও গ্রামগাড়ির বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, রাঙ্গামাটি শহরে অটোরিক্সাই অন্যতম প্রধান এবং কার্যত একমাত্র গণপরিবহন। ফলে অটোরিক্সা চলাচল বন্ধ হয়ে গেলে পৌর এলাকার স্বাভাবিক জনজীবন ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ঋণ মিলবে ৮০ লাখ টাকা, বাড়ল ব্যক্তিগত ঋণের সীমাও

মেসির জোড়া গোলে নকআউট পর্ব নিশ্চিত করলো আর্জেন্টিনা

রাজস্বের নীতি নির্ধারণকে ‘পুরোপুরি আমলামুক্ত’ করা হবে: সংসদে প্রতিমন্ত্রী সাকি

সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করলো সরকার।

প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুর উদ্যোগ, সৃষ্টি হবে হাজারো কর্মসংস্থান ববি হাজ্জাজ

ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

বাংলাদেশ রেলওয়ে: সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার নতুন দিগন্ত

‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর

ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ সময়সূচি

ডিএমপি কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ