Wednesday , 24 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

প্রতিবেদক
admin
June 24, 2026 12:09 pm
Link Copied!

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিজিবির জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে দেশের কয়েকটি জেলায়ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কাওরান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে সোমবার (২২ জুন) সন্ধ্যায় বিজিবি সদর দপ্তর জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশের পাঁচ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সোমবার (২২ জুন) সন্ধ্যা থেকে আগামী ৩০ জুন পর্যন্ত এসব জেলায় সদস্যরা দায়িত্বে থাকবেন। পরিস্থিতি বিবেচনায় দেশের অন্যান্য জেলাতেও প্রয়োজন হলে তাৎক্ষণিক মোতায়েনের জন্য বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে সরকার এরই মধ্যে সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্তও নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সশস্ত্র বাহিনী বিভাগকে পাঠানো চিঠিতে সম্ভাব্য নাশকতা, বেআইনি মিছিল, শোডাউন ও বিশৃঙ্খলার আশঙ্কার কথা উল্লেখ করা হয়। চিঠি অনুযায়ী, জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগরসহ কয়েকটি জেলায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ হিসেবে সেনাসদস্য মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাজধানী ও বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

যাত্রী নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা

বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রেখেছে: এডিবি

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত কয়েক হাজার

স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটির ১ম সভা অনুষ্ঠিত, প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার

আমাদের দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান

বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা

বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে শাকিব খান?

সায়েদাবাদ বাস টার্মিনাল সংস্কারের উদ্যোগ, সব বাস ছাড়বে টার্মিনালের ভেতর থেকে

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি সরকার জাতির সাথে গাদ্দারি করছে: নাহিদ ইসলাম