Tuesday , 22 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

রাজশাহী পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০২ জন

প্রতিবেদক
admin
September 22, 2026 1:18 pm
Link Copied!

রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আজ ২০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে ২০২ জনকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করে। মঙ্গলবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য বাসস’কে জানানো হয়। পুলিশ জানায়, এরমধ্যে পরোয়ানাভূক্ত ৯৬জন, সাজাপ্রাপ্ত ২০জন, তদন্তাধীন মামলায় ৭৫ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পৃথক অভিযানে ২৫ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করা হয়েছে। এসময় মোট ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। অপরাধগুলোর মধ্যে রয়েছে ১টি খুন, ১টি দস্যুতা, ২টি চুরি এবং অন্যান্য খাতে ৫১টি মামলা। তবে গত ২৪ ঘণ্টায় খুনসহ ডাকাতি, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন এবং নারী ও শিশু নির্যাতনের কোনো মামলা রেকর্ড হয়নি। অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোট ১৪৫টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ৬ গ্রাম হেরোইন, ৪৬১ বোতল ফেন্সিডিল সিরাপ, ২৮ বোতল ইস্কাপ সিরাপ, ৫৮৭৯ পিস ইয়াবা, ২৯ পিস ট্যাপেন্টাডল, ১৩ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১০ লিটার চোলাই মদ এবং ৬০লিটার ওয়াস উদ্ধার করা হয়। পুলিশি সেবার অংশ হিসেবে ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ১শ’ ৫০ জন এবং চলতি মাসে এ পর্যন্ত মোট ১৯ হাজার ৮০২ জন নাগরিককে সেবা প্রদান করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিএনপি উদার গণতান্ত্রিক দল, আমরা কোনো বিভাজন চাই না : মির্জা ফখরুল

চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

টিকে থাকতে ডাক বিভাগ নতুন সেবা ও আয়ের উৎস খুঁজছে

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল

মিয়ানমারে খনি ধসে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৫

রিজিক বৃদ্ধির শক্তিশালী আমল

রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে : শামা

চলন্ত ট্রেন থেকে এসির কনডেন্সার কাভার চুরি

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী