Wednesday , 7 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ২৩৪ জন গ্রেফতার

প্রতিবেদক
admin
October 7, 2026 1:26 pm
Link Copied!

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আজ বুধবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রুজু হওয়া মামলার মধ্যে ১টি খুন, ১টি যৌতুকের জন্য হত্যা, ১টি চুরি, ১টি নারী ও শিশু নির্যাতন এবং অন্যান্য খাতে ৬৭টি মামলা রয়েছে; এছাড়া এ সময়ে রেঞ্জ জুড়ে ৬টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। অপরাধ দমনে পুলিশ মোট ১৪৫টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে পরোয়ানা মূলে ১৩০ জন, সাজাপ্রাপ্ত ২৯ জন, তদন্তাধীন মামলায় ৬৯ জন, প্রতিরোধমূলক ৬ জন এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে ২৯ জনসহ মোট ২৩৪ জনকে গ্রেফতার করা হয়। একই সাথে পুলিশি অভিযানে ৩.৫০ গ্রাম হিরোইন, ১৩৮ পিস ইয়াবা, ৩০৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ২ কেজি ১৮৫ গ্রাম গাঁজা এবং ৫০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এছাড়া সাধারণ মানুষকে পুলিশি সেবা দেওয়ার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন ইউনিটে ১,০২৬ জন সেবাগ্রহীতা সেবা গ্রহণ করেছেন এবং চলতি মাসে মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ৫,০০৮ জনে

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বন্ধ হচ্ছে না পুলিশের ওপর হামলা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬২৪ আটক, দাউদকান্দিতে থানার দরজা ভেঙে বের ২২

বিপৎসীমায় কাপ্তাই হ্রদের পানি, রাতেই খোলা হচ্ছে ১৬ জলকপাট

মোটা মানেই কুৎসিত নয় : ফারিয়া শাহরিন

মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আগামীকাল

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত ১৬৫, নিখোঁজ ৮২৬

বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ

ডেনমার্কের সাথে দাপুটে জয় পেলো পর্তুগাল

বিমানবন্দর বহির্গমন ড্রাইভ ওয়েতে যাত্রী চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী ও সৌন্দর্য হানিকারীর নাম মোল্লা এন্টারপ্রাইজ

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী