Sunday , 6 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নারীর প্রতি সহিংসতা বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
admin
September 6, 2026 3:20 pm
Link Copied!

ক্যাম্পগুলোতে নারীর প্রতি সহিংসতা বাড়ছে, মাদক চোরাচালানের ঘটনা ঘটছে, যা সার্বিক নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করছে। ফলে স্থানীয়দের নানা ঝুঁকি এড়াতে এর কোনো বিকল্প নেই। বর্তমান সরকার রোহিঙ্গা ইস্যুকে জাতীয় নিরাপত্তার দিক থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নারীর প্রতি সহিংসতা ও মাদক চোরাচালান বেড়ে যাওয়ায় দেশের সার্বিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুকে জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে যত বেশি সময় লাগবে, পরিস্থিতি তত জটিল হয়ে উঠবে। এতে স্থানীয় জনগোষ্ঠীর পাশাপাশি রোহিঙ্গারাও ক্ষতিগ্রস্ত হবে। তাই রাখাইনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদে ফেরানোর ক্ষেত্রে রাজনৈতিক সমাধানের কোনো বিকল্প নেই। নিরাপত্তা ও মানবিক সংকট দিন দিন আরও প্রকট হওয়ায় দ্রুত এ সমস্যার সমাধান জরুরি। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন হলেও এটি যেন দীর্ঘস্থায়ী না হয়। সংকটকে সাময়িকভাবে সামাল দেওয়ার পাশাপাশি এর স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করতে হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনা : বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা

ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার

সচিবালয়কে সরিয়ে নেওয়া হচ্ছে আগারগাঁওয়ে

ডিএমপির ১১ কর্মকর্তার রদবদল

আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া

বার বার দরপত্র দিয়েও মহাসড়কে যানবাহনের ওজন মাপার যন্ত্র সংগ্রহ করতে পারছে না সওজ

নারীদের ধারাবাহিক ব্যর্থতার পর জরুরি সভায় বসছে বিসিবি

গাজীপুরে পোশাক কারখানায় সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে