Thursday , 24 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

নারীদের ধারাবাহিক ব্যর্থতার পর জরুরি সভায় বসছে বিসিবি

প্রতিবেদক
admin
September 24, 2026 12:16 pm
Link Copied!

বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত আসরে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল নিগার সুলতানা জ্যোতিরা। তবে সেই পাকিস্তানের বিপক্ষেই ৩১ রানে হেরে পদকের স্বপ্নভঙ্গ হয়েছে। এমন হারের পর খালি হাতেই ফিরতে হচ্ছে নারী দলকে। ধারাবাহিক ব্যর্থতার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে ক্রিকেটারদের সামর্থ্য নিয়েও। শোনা যাচ্ছে, নারী ক্রিকেটকে ঢেলে সাজাতে চায় বিসিবি। বিশেষ করে কোচিং প্যানেলে একাধিক পরিবর্তন আসতে যাচ্ছে। প্রধান কোচ, ব্যাটিং কোচ কিংবা ফিল্ডিং কোচ, প্রতিটি ইউনিটেই নতুন করে নিয়োগ হতে যাচ্ছে। এরই মধ্যে জ্যোতি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়ায় নতুন অধিনায়কও পেতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি ক্রিকেট দল। এরই মধ্যে জানা গেল, নারী দলের এশিয়ান গেমস ব্যর্থতার রিপোর্টও করা হচ্ছে বলে জানতে পেরেছে। বিসিবি পরিচালক সিরাজউদ্দিন আলমগীর নারীদের খেলা মাঠে বসে দেখেছেন। দেশে ফিরে সরাসরি বিসিবি সভাপতিকে অবহিত করবেন তিনি। আগামী শনিবার জরুরি সভায় বসার কথা রয়েছে বিসিবির। সেখানে মেয়েদের আসন্ন অস্ট্রেলিয়া সফর এবং অধিনায়কত্ব ইস্যুও এজেন্ডায় থাকছে বলে জানা গেছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য: নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

গলা ফোলা মানেই থাইরয়েড নয়, জেনে নিন লক্ষণ

এইচএসসিতে ছাত্রদের চেয়ে ৬৬,৩৭১ জন বেশি ছাত্রী উত্তীর্ণ

আরডিএ’র চেয়ারম্যানের দায়িত্ব নিলেন আবুল কালাম আজাদ

গাইবান্ধায় হত্যা মামলায় ৩ সহোদরের যাবজ্জীবন

অপু বিশ্বাসকে হঠাৎ চুমু খেলেন আদনান আজাদ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’

নিউইয়র্কের রাস্তায় বোল্ড লুকে ক্যামেরাবন্দি হলেন মিথিলা