Monday , 21 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

সেপ্টেম্বরে ১৯ দিনেই দেশে এলো ২৩ হাজার কোটি টাকা রেমিট্যান্স

প্রতিবেদক
admin
September 21, 2026 11:26 am
Link Copied!

সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনেই দেশে ১৮০ কোটি ৭০ লাখ ৭০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৩ হাজার ৮৮ কোটি টাকা। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। এসব ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩৬ কোটি ৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। একই সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৪ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি ৫৫ লাখ ডলার। আর বিদেশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে দেশে এসেছে ৩৯ লাখ ৪০ হাজার ডলার। ব্যাংকভিত্তিক হিসাবেও কয়েকটি ব্যাংক উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী আয় পেয়েছে। ১৯ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে দেশে এসেছে ৩২ কোটি ৮২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এরপর রয়েছে অগ্রণী ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৬৫ লাখ ৯০ হাজার ডলার। তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৫৫ লাখ ডলার। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৯৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে আসা ১৮০ কোটি ৭০ লাখ ৭০ হাজার ডলারকে প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে হিসাব করলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৩ হাজার ৮৭ কোটি ৯৬ লাখ টাকা। ফলে মাসের প্রথম ১৯ দিনেই প্রবাসী আয়ে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা দেশে এসেছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

উন্নয়নের মাধ্যমে জনগনের প্রত্যাশা পূরণ করবে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।

ভরিতে সোনার দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা

সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা জোরদার

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ

অপু বিশ্বাসকে হঠাৎ চুমু খেলেন আদনান আজাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২

বহির্বিশ্বে শ্রমবাজার সমপ্রসারণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বাংলাদেশী মিশনগুলো

পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বাসে আগুন-ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান