Sunday , 4 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান

প্রতিবেদক
admin
October 4, 2026 12:11 pm
Link Copied!

৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সফরে তিনি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে আয়োজিত দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামরিক সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। শনিবার (৩ অক্টোবর) ঢাকা থেকে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন সেনাপ্রধান। রোববার (৪ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সফরের প্রথম পর্যায়ে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘The Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026’-এ অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিক এ সামরিক সম্মেলনে বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশ নেওয়ার কথা রয়েছে। অস্ট্রেলিয়া সফরের সময় সেনাপ্রধান মেলবোর্নে অবস্থিত Deakin University-ও পরিদর্শন করবেন। সফরের পরবর্তী পর্যায়ে জেনারেল ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্রে যাবেন। সেখানে রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘Association of the US Army (AUSA) Annual Meeting and Exposition’-এ যোগ দেবেন তিনি। সফরকালে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন। সেনাপ্রধানের এই ৯ দিনের সরকারি সফরের মাধ্যমে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সামরিক আয়োজনগুলোতে বাংলাদেশের সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করার পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত