Tuesday , 1 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

প্রতিবেদক
admin
September 1, 2026 10:48 am
Link Copied!

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা লেখেন, ‘ফাইনালের পর কিছুটা সময় পার হয়েছে, অনেক ভাবনা-চিন্তার পর আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।’ তিনি আরও লেখেন, ‘সিদ্ধান্তটি নিতে আমার আত্মা কেঁদেছিল এবং এখনও কাঁদছে, তবে আমি বুঝি যে এটাই সঠিক সময়। আমি আপনাদের শপথ করে বলছি, আমি সর্বদাই নিজের সেরাটা দিয়েছি। শুধু শেষ কয়েক বছরই নয় যখন আমরা সবকিছু জিতলাম, তার আগেও। সর্বদা আমি এই জার্সির জন্য লড়াই করেছি এবং সর্বস্ব উজাড় করে দিয়েছি, যাতে ফুটবলের মাধ্যমে আপনাদের আনন্দ দিতে পারি এবং একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত করতে পারি। সময় খুব কম বাকি আর প্রতিটি অধ্যায় ধীরে ধীরে শেষ হচ্ছে; এটি তেমনই একটি অধ্যায় যা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। আমি ভালোবাসতাম, ভালোবাসি এবং সারাজীবন জাতীয় দলে থাকাকে ভালোবাসব। আমি নিজেকে শূন্য করে দিয়েছি, আমার আর দেওয়ার মতো কিছুই নেই। তাছাড়া পেছনে অনেক তরুণ ও প্রতিভাবান খেলোয়াড় আসছে, যাদের এখানে থাকার যোগ্যতা রয়েছে।’ ক্যারিয়ারের দীর্ঘ এই সময়ে ভক্তদের কাছ নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছেন লিওনেল মেসি। ভক্তদের উদ্দেশ্যে মেসি লেখেন, ‘বিগত ২০ বছরের এই সমস্ত ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ। ভেতর থেকে (মাঠ থেকে) আপনাদের সমবেত কণ্ঠ শোনা আমি খুব মিস করব। এখন থেকে আমি হব আপনাদেরই একজন। এখন বাহির থেকে সবসময় সমর্থন ও উৎসাহ জুগিয়ে যাব।’ ফুটবল ক্যারিয়ারে অনেক উত্থান-পতন ছিল বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলারের। এই সময়ে পরিবারের মানুষদের সর্বদা পাশে পেয়েছেন তিনি। একই সঙ্গে পাশে ছিলেন কোচ এবং সতীর্থরাও। ‘সব সময় পাশে থাকার জন্য এবং এই এত সুন্দর কিন্তু কঠিন সফরে আমার সঙ্গী হওয়ার জন্য আমার পরিবারকে ধন্যবাদ। আমি যাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। সেই প্রতিটি কোচ, সতীর্থ এবং কর্মকর্তাদের ধন্যবাদ। চমৎকার সব স্মৃতি ও অবিস্মরণীয় মুহূর্তগুলো আমি সাথে নিয়ে যাচ্ছি। আমি এই শান্তি ও গর্ব নিয়ে যাচ্ছি যে, আমার সতীর্থদের সাথে মিলে আপনাদের স্বপ্নের সব মুহূর্ত উপহার দিতে পেরেছি। আপনাদের সাথে এই জীবনটা কাটানো সত্যিই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল। আপনাদের আমি ভালোবাসি! আমাকে আর্জেন্টাইন হিসেবে সৃষ্টি করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আর্জেন্টিনা এগিয়ে চলো।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ভারী বর্ষণের ঝুঁকি: বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খুঁজতে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

তিন সচিব পদে রদবদল করলো সরকার

রিয়াদে নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ গ্রহণ করলেন শামা

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কে পাচ্ছেন?

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে KOICA কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

দেশ কাঁপাচ্ছে নানা ধরনের ভাইরাস জ্বর

নুসরাত হত্যা : হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ আসামির যাবজ্জীবন, খালাস ১০ জন

চলে গেলেন দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

বাংলাদেশ রেলওয়ে: সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার নতুন দিগন্ত