Sunday , 28 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ঘানাকে হারিয়ে পরের রাউন্ডে ক্রোয়েশিয়া

প্রতিবেদক
admin
June 28, 2026 10:44 am
Link Copied!

ঘানাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ-এল থেকে ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। পিটার পুলিসিচ প্রথমার্ধে গোল করে ক্রোয়েটদের এগিয়ে দেন। পুন:জাগরিত ঘানা দ্বিতীয়ার্ধে পুরো আধিপত্য দেখিয়েছে। তারই ধারাবাহিকতায় ডেরিক লুকাসেনের গোলে তারা সমতায় ফেরে। কিন্তু নিকোলা ভøাসিচের গোলে ম্যাচের শেষ ভাগে ২০১৮ রানার্স-আপ দলের জয় নিশ্চিত হয়। আগামী বৃহস্পতিবার কে-গ্রুপের রানার্স-আপ পর্তুগালের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। গ্রুপের আরেক ম্যাচে ইংল্যান্ডের কাছে পানামা ২-০ গোলে পরাজিত হওয়ায় এই গ্রুপ থেকে সেরা তৃতীয় দল হিসেবে ঘানার পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হয়েছে। এনিয়ে বিশ্বকাপে তৃতীয়বারের মত ঘানা নক আউট পর্বে খেলবে। ম্যাচের ১৭তম মিনিটে ক্রোয়েশিয়ার একটি দ্রুত কাউন্টার এ্যাটাক থেকে উভয় দলের প্রথম উল্লেযোগ্য গোলের সুযোগ তৈরি হয়। বক্সের বাইরে ফাঁকা জায়গায় বল পেয়ে নিকোল ভøাসিচের নিচু শট পোস্টের বাইরের অংশে লেগে ফিরে আসে। এরপর ম্যাচের ৩০ মিনিটে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন পিটার সুসিচ। প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া তাঁর দূরপাল্লার শটটি সেন্টার-ব্যাক ডেরিক লুকাসেনের দুই পায়ের মাঝ দিয়ে ঘানার গোলরক্ষক বেঞ্জামিন আসারেকে পরাস্ত করে। এটি ছিল ইন্টার মিলানের এই মিডফিল্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় গোল। গোল হজম করার পর ঘানা কিছুটা রক্ষণাত্মক অবস্থান থেকে বেরিয়ে আসে। ৪০তম মিনিটে এন্টোনিও সেমেনেও প্রতিপক্ষের বক্সে ঢুকে শট নিলেও তা অল্পের জন্য পোস্টেও বাইওে দিয়ে চলে যায়। বিরতির পর ঘানার কোচ কার্লোস কুইরোজ দুটি পরিবর্তন আনেন। এলিশা ওয়েসিসের পরিবর্তে উইঙ্গার আব্দুল ফাতাউ মাঠে নেমেই আক্রমণাত্মক মনোভাবের পরিচয় দেন। তাঁর জোরালো শটটি ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধে ঘানা ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। ৫০তম মিনিটে ফাতাউয়ের ক্রস থেকে সেমেনেও অল্পের জন্য বল নিয়েন্ত্রনে নিতে পারেননি। অবশেষে ৭৩তম মিনিটে ঘানা ম্যাচে সমতা ফেরায়। একটি সেট-পিস থেকে লুকাসেনের চতুর ফিনিশিংয়ে বল জালে জড়ায়। দীর্ঘ চার মিনিটের ভিএআর পর্যালোচনার পর গোলটি বৈধ ঘোষণা করা হয়। এটি ছিল এই ডিফেন্ডারের জাতীয় দলের জার্সিতে প্রথম গোল। তবে ম্যাচের গতি আবারও দ্রুত বদলে যায়। ৮২তম মিনিটে ক্রোয়েশিয়ার পাল্টা আক্রমণে মারিও পাসালিচের শট দুর্দান্ত সেভ করে ঘানাকে রক্ষা করেন আসারে। এরপর সেই কর্নার থেকেই আবারও এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ভ্লাসিচকে অনেকটা ফাঁকায় পেয়ে যান লুকা মড্রিচ। তাঁর নিখুঁত পাস থেকে ভøাসিচ হেডে বল জালে পাঠিয়ে দলকে জয় উপহার দেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আমাদের দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান

সংসদের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ মামলা নিষ্পত্তি: ‘বিচারব্যবস্থায় মানুষের আস্থা সুদৃঢ় করবে’

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দিলে সংশ্লিষ্ট দেশকে ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে : ইরান

সালমানের পোস্ট সরানোর পরও জামায়াতের স্ট্যাটাস কেন বহাল, প্রশ্ন তথ্য উপদেষ্টার

সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা : প্রতিমন্ত্রী

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

বিশ্ববাজারে কমলো তেলের দাম

ঘরেই শুকাচ্ছেন কাপড়? অজান্তেই ডেকে আনছেন বিপদ!

জুলাই নিয়ে কটাক্ষ: শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় জিডি