Wednesday , 16 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

তাল দিয়েই বানিয়ে নিন মজাদার আইসক্রিম

প্রতিবেদক
admin
September 16, 2026 2:02 pm
Link Copied!

আইসক্রিম খেতে মন চাইতেই পারে। বাজারে নানা স্বাদের আইসক্রিম তো পাওয়া যায়ই, তবে এই মৌসুমে চাইলে ঘরেই বানিয়ে নিতে পারেন একেবারে ভিন্ন স্বাদের আইসক্রিম। এখন তালের মৌসুম। পাকা তাল দিয়ে পিঠা-পায়েসসহ নানা রকমের খাবার তৈরি করেন অনেকেই। তবে তাল দিয়ে যে মজার আইসক্রিমও বানানো যায়, তা হয়তো অনেকেরই জানা নেই। তাল দিয়ে তৈরি এই ঘরোয়া আইসক্রিমে থাকবে মৌসুমি ফলের স্বাদ আর ঠান্ডা মিষ্টি মজার এক দারুণ সমন্বয়। বাড়ির ছোট থেকে বড়-সবার কাছেই ভিন্ন স্বাদের এই আইসক্রিম বেশ পছন্দের হতে পারে। আসুন জেনে নেওয়া যাক তালের আইসক্রিম বাড়িতেই কীভাবে বানাবেন- উপকরণ ঙ্ পাকা তালের ঘন রস ১ কাপ। ঙ্ হুইপিং ক্রিম ১ কাপ। ঙ্ ঘন দুধ বা কনডেন্সড মিল্ক আধা কাপ। ঙ্ গুঁড়া দুধ ৩ থেকে ৪ টেবিল চামচ। ঙ্ চিনি স্বাদমতো। প্রস্তুত প্রণালি প্রথমে একটি সসপ্যানে তালের রস নিয়ে মাঝারি আঁচে ১০ থেকে ১৫ মিনিট ভালোভাবে জ্বাল দিন। রস কিছুটা ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিন। এভাবে জ্বাল দিলে তালের কাঁচা গন্ধ ও তেতো ভাব অনেকটাই কমে যাবে। এরপর তালের রসটি পাতলা পরিষ্কার কাপড়ে ছেঁকে নিন। ছেঁকে নেওয়া রস ৭ থেকে ৮ ঘণ্টা রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নিন। চাইলে আগেই তৈরি করে ফ্রিজেও রেখে দিতে পারেন। এবার একটি বড় পাত্রে ঠান্ডা হুইপিং ক্রিম নিন। ইলেকট্রিক বিটার দিয়ে মাঝারি গতিতে ২ থেকে ৩ মিনিট বিট করুন। ক্রিম কিছুটা ফ্লাফি ও হালকা হয়ে এলে বিট করা বন্ধ করুন। এরপর ক্রিমের মধ্যে ভালোভাবে ঠান্ডা করে রাখা তালের রস, কনডেন্সড মিল্ক ও গুঁড়া দুধ দিয়ে দিন। স্প্যাচুলা দিয়ে সব উপকরণ ধীরে ধীরে আলতো হাতে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন, বেশি জোরে মেশালে ক্রিমের ফ্লাফি ভাব নষ্ট হয়ে যেতে পারে। সব উপকরণ ভালোভাবে মিশে মসৃণ একটি মিশ্রণ তৈরি হলে বুঝবেন আইসক্রিমের বেস প্রস্তুত। এবার মিশ্রণটি ছোট মাটির হাঁড়িতে ঢেলে দিন। আইসক্রিমের ওপর যাতে বরফের আস্তরণ না পড়ে, সেজন্য হাঁড়ির মুখটি ফয়েল পেপার দিয়ে ভালোভাবে আটকে দিন। এরপর হাঁড়িটি ডিপ ফ্রিজে রেখে দিন। অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা অথবা সারা রাত ডিপ ফ্রিজে রাখলেই জমে যাবে সুস্বাদু তালের আইসক্রিম। পরিবেশনের আগে কয়েক মিনিট বাইরে রেখে একটু নরম করে নিন। এরপর স্কুপ করে বাটিতে তুলে পরিবেশন করুন মজার স্বাদের ঘরোয়া তালের আইসক্রিম।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এবার সিভিল এভিয়েশনের “সদস্য পরিকল্পনা” মেহেবুব খানের বিরুদ্ধে মামাশ্বশুর কে ব্র্যান্ডিং দোকান বরাদ্দের অভিযোগ,,

দেশ কাঁপাচ্ছে নানা ধরনের ভাইরাস জ্বর

উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী জাতীয়তাবাদী দল: তথ্য প্রতিমন্ত্রী

সংসদের অধিবেশন শুরু

অজানাই থেকে যাচ্ছে বিমানবন্দরের কার্গো ভিলেজে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনার রহস্য

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে ১০ অগ্রাধিকার

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেফতার

৮ ঘণ্টা ঘুমের পরেও কাটছেনা ক্লান্তি? জেনে নিন কারণ

সরকারের নানামুখী পদক্ষেপে গত বছরের তুলনায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে

হামে শিশুর মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন