Wednesday , 20 May 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

প্রতিবেদক
admin
May 20, 2026 2:36 pm
Link Copied!

অনলাইন ডেস্ক: পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি দেড় টাকা বা প্রায় ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। ২০ মে বুধবার সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে এ প্রস্তাব তুলে ধরা হয়।

শুনানিতে পিডিবির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, চলতি অর্থবছরে প্রায় ৬২ হাজার কোটি টাকা এবং আগামী অর্থবছরে ৬৫ হাজার কোটি টাকার সম্ভাব্য ঘাটতির মুখে রয়েছে বিদ্যুৎ খাত। এ পরিস্থিতিতে বিদ্যুতের দাম সমন্বয় না করা হলে খাতটি মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে তিনি সতর্ক করেন।

তবে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন, ভোক্তা অধিকার সংগঠন ক্যাবসহ অংশীজনরা। তাদের অভিযোগ, বিদ্যুৎ খাতের অনিয়ম ও লুটপাটের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে। অংশীজনরা উল্টো বিদ্যুতের দাম কমানোর জন্য গণশুনানি আয়োজনের দাবি জানান। তারা বলেন, নিত্যপণ্যের উচ্চমূল্যের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। একই সঙ্গে উৎপাদন ব্যয় বাড়ায় শিল্প ও ব্যবসা খাতেও নেতিবাচক প্রভাব পড়বে। এদিকে, বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ

গাইবান্ধায় রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ প্রতিষ্ঠান উচ্ছেদ

কমলো এলপি গ্যাসের দাম

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে ১০ অগ্রাধিকার

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিল্পী সমিতির নির্বাচনে কারা জিতলেন

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আঘাত: নিহত ১৪০০ ছাড়াল, নিখোঁজ ৫১ হাজারের বেশি

যাত্রী নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা

কুমিল্লায় অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ভ্যান-সেলাই মেশিন বিতরণ

রাঙ্গামাটিতে অবৈধ অটোরিক্সা বন্ধে প্রশাসনকে ৬ দিনের আলটিমেটাম