Wednesday , 17 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ব্রাজিল কিংবদন্তীর রেকর্ড এখন মেসিরও

প্রতিবেদক
admin
June 17, 2026 10:56 am
Link Copied!

ম্যাচের শুরুতেই গোলের আনন্দে ভেসে গিয়েছিলেন লিওনেল মেসি। মাত্র ৫ মিনিটেই বল জালে পাঠিয়ে উদযাপন শুরু করলেও লাইনসম্যানের অফসাইডের পতাকায় সেই উল্লাস থেমে যায়। তবে ইতিহাস বারবারই যেন মেসির পক্ষে কথা বলে। গোল বাতিল হলেও তাকে থামানো যায়নি বেশিক্ষণ। আমেরিকার কানসাস সিটি স্টেডিয়ামে সেই বাতিল গোলের ১২ মিনিট পরই আবারও জ্বলে ওঠেন আর্জেন্টাইন অধিনায়ক। ১৭তম মিনিটে রদ্রিগো দি পলের কাছ থেকে বল পেয়ে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে নিখুঁত শটে গোল করেন তিনি। এই গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা। এই গোলের মাধ্যমে মেসির বিশ্বকাপে মোট গোল দাঁড়ায় ১৪-তে, যার মধ্যে পাঁচটি এসেছে বক্সের বাইরে থেকে। পরিসংখ্যান বিশ্লেষক সংস্থা অপ্টা জানায়, ১৯৬৬ সাল থেকে বিশ্বকাপের মতো বড় মঞ্চে বক্সের বাইরে থেকে পাঁচটি গোল করার কীর্তিতে মেসিরশুধু রেকর্ড নয়, সময়ের হিসেবেও এক অনন্য মিল ঘটিয়েছেন আর্জেন্টাইন তারকা। ১৬ জুনের দিনটিকে আবারও স্মরণীয় করে রাখলেন তিনি। ২০০৬ সালের এই দিনেই বিশ্বকাপে অভিষেকে গোল করে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছিলেন মেসি, তখন তার বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন। দুই দশক পর একই তারিখে আবারও গোল করে তিনি হয়ে গেলেন দলের অভিজ্ঞতম গোলদাতাদের একজন, এবার বয়স ৩৮ বছর ৩৫৭ দিন। এই ম্যাচ দিয়েই ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিচ্ছেন মেসি। পাশাপাশি আর্জেন্টিনার জার্সিতে এটি তার ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। এই বিশেষ ম্যাচটিও রাঙিয়ে দিয়েছেন গোল দিয়ে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলতে যুক্তরাষ্ট্র

টাইব্রেকারের নাটকে নেদারল্যান্ডসকে বিদায়, শেষ ষোলোয় মরক্কো

ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলসচিব

কিংবদন্তি রোনাল্ডোকে পিছনে রেখে মেসির ঘাড়ে এমবাপ্পের হাত!

মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০

গ্রামীণ দুস্থ নারীদের আত্মনির্ভরশীল করতে সরকারের বহুমুখী উদ্যোগ

কার্নিশে ঝোলা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশের প্রাণদণ্ড

দেশীয় পশুতেই শতভাগ কোরবানি সম্পন্ন, দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইলিশের মৌসুমে জেলেদের জালে ইলিশ নেই

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস