Thursday , 22 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

সাংবাদিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদের জন্মদিন কাল

প্রতিবেদক
admin
October 22, 2026 11:02 pm
Link Copied!

গবেষক, প্রথিতযশা প্রাবন্ধিক, লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদের ৮০তম জন্মদিন আগামীকাল। ১৯৪৬ সালের এই দিনে তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার এলাচিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সৈয়দ আবুল মকসুদের বাবার নাম সৈয়দ আবুল মাহমুদ ও মা সালেহা বেগম। ঝিটকা আনন্দমোহন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে ইন্টার পাস করেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সাংবাদিকতায় উচ্চতর প্রশিক্ষণ নেন জার্মানির বার্লিনের ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর জার্নালিজম’ থেকে। ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের হামলার পর প্রতিবাদ হিসেবে সৈয়দ আবুল মকসুদ পশ্চিমা পোশাক ত্যাগ করেন। গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনের প্রতি অনুরক্ত এই সামাজিক ও পরিবেশ আন্দোলনের কর্মী সুতির সাদা কাপড়কে প্রতিবাদের পোশাক হিসেবে বেছে নেন। মৃত্যুর আগ পর্যন্ত টানা দেড় যুগ তিনি এই পোশাক পরেছেন। দেশের একটি জাতীয় দৈনিকে ‘সহজিয়া কড়চা’ এবং ‘বাঘা তেঁতুল’ শিরোনামে কলাম লিখে পরিচিতি পান সৈয়দ আবুল মকসুদ। মওলানা ভাসানীকে নিয়ে তিনি লিখেছেন ‘মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবন, কর্মকাণ্ড, রাজনীতি ও দর্শন’ (১৯৮৬) এবং ভাসানী কাহিনী। সৈয়দ মকসুদের লেখা বইয়ের সংখ্যা ৪০টির বেশি। সাহিত্যে অবদানের জন্য ১৯৯৫ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান । ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে ৭৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পোশাক রপ্তানিতে বাড়ছে বহুমুখী সংকট, প্রতিযোগিদের দাপটে পিছিয়ে বাংলাদেশ

টানা পতনে স্বর্ণের বাজার, আবারও কমলো ভরিতে ২ হাজার ২১৬ টাকা

সরবরাহ কমেছে বোতলজাত সয়াবিন তেলের, দাম বাড়ানোর প্রস্তুতি কোম্পানিগুলোর

পাকিস্তান ও লেবাননের সেনাপ্রধানের বৈঠক অনুষ্ঠিত

মহেশখালীতে ঝড়ে ট্রলারডুবি, নিহত ২, নিখোঁজ ২

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির; প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার টন ডিজেল

দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ

সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করলো সরকার।

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের