Tuesday , 30 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

যুক্তরাষ্ট্রের সহায়তায় গুরুত্বপূর্ণ বন্দর চালু ভেনেজুয়েলায়, মরদেহ সমাহিত করার কাজ শুরু

প্রতিবেদক
admin
June 30, 2026 1:57 pm
Link Copied!

মার্কিন সামরিক বাহিনী ভেনিজুয়েলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার একটি গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর সোমবার মেরামত করে পুনরায় চালু করেছে| একই সঙ্গে, দেশটি জোড়া ভূমিকম্পে নিহত এক হাজার সাত শতাধিক মানুষের শেষকৃত্যের কাজও শুরু করেছে| এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছে| পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মহল্লার পর মহল্লা ধ্বংস হয়ে যাওয়ার পাঁচ দিন পর মরদেহ উদ্ধারের কাজই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে| অন্যদিকে, জীবিত কাউকে উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে| ভেনেজুয়েলার লা গুয়াইরা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে| সর্বশেষ সরকারি হিসাবে মৃতের সংখ্যা প্রায় ১ হাজার ৭০০| আহত হয়েছেন ৫ হাজার মানুষ| তবে কতজন নিখোঁজ, সে বিষয়ে সরকার কোনো তথ্য দেয়নি| অন্য বিভিন্ন হিসাবে নিখোঁজের সংখ্যা কয়েক হাজার হতে পারে| লা গুয়াইরা বন্দর পুনরায় চালু হয়েছে| সেখানে এএফপির এক সংবাদদাতা একটি গুদামে সাদা ও কালো ব্যাগে রাখা শত শত অজ্ঞাতপরিচয় মরদেহ এবং কয়েকটি কফিন দেখতে পেয়েছেন| একই সময়ে সেখানে মার্কিন ইউএসএস ফোর্ট লডারডেল নোঙর করে ত্রাণসামগ্রী খালাস করা হয়| ধ্বংসস্তূপে পরিণত হওয়া অঞ্চলটির বহু মানুষ অস্থায়ী মর্গের বাইরে স্বজনদের খোঁজে অপেক্ষা করছিলেন| এ সময় নীল পোশাক পরা ফরেনসিক কর্মীদের মরদেহ পরীক্ষাকরতে দেখা গেছে| কাছেই ধসে পড়া ভবনের বিশাল ধ্বংসস্তূপে উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকেরা জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশায় অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন| তবে ভূমিকম্পের পাঁচ দিন পর সেই সম্ভাবনা এখন খুবই ক্ষীণ| এদিকে কারাকাসের কাছে সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরেও যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন মার্কিন বিমানবাহিনীর সদস্যরা| ভূমিকম্পে বিমানবন্দরটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে| সোমবার ৪ দশমিক ৬ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে| -অলৌকিক ঘটনার অপেক্ষায়- সরকার লা গুয়াইরায় সেনা মোতায়েন করেছে| পাশাপাশি দুর্গত এলাকায় প্রবেশের জন্য অনুমতিপত্র বাধ্যতামূলক করা হয়েছে| সাম্প্রতিক বছরগুলোতে গভীর সংকটে থাকা ভেনেজুয়েলার লাখো মানুষ ইতোমধ্যে দেশ ছেড়ে চলে গেছেন| এমন পরিস্থিতিতে সরকারের ধীর ও সীমিত ত্রাণ তৎপরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা| ভেনেজুয়েলায় জাতিসংঘের সমন্বয়কারী জিয়ানলুকা রামপোলা জানান, ২৭টি দেশ প্রায় ৪০টি অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠিয়েছে| এসব দলে ২ হাজারের বেশি সেনা ও উদ্ধারকর্মী এবং ১৬০টিরও বেশি অনুসন্ধানী কুকুর রয়েছে| তিনি আরও বলেন, জাতিসংঘ ১০ হাজার বডিব্যাগ সরবরাহ করবে| তবে তাদের আশা, শেষ পর্যন্ত মৃতের সংখ্যা এর চেয়ে কম হবে| তবে জীবিত উদ্ধারে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময়সীমা শনিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে শেষ হয়ে গেছে| তারপরও অলৌকিক ঘটনা ঘটতেই পারে| সোমবার উপকূলীয় শহর তানাগুয়ারেনায় ২১ বছর বয়সী অ্যারন লেভি নামে এক তরুণকে জীবিত উদ্ধার করা হয়েছে| উদ্ধার অভিযানের প্রত্যক্ষদর্শী এক আলোকচিত্রীর প্রকাশ করা ভিডিওতে এ তথ্য জানা যায়| জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ দুর্যোগে দেশটির প্রায় ৭০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন| ভূমিকম্পে অর্থনীতিতে ৬৭০ কোটি ডলারের ক্ষতি হয়েছে, যা দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশ| -‘আমার পরিবার ওখানেই আছে’- কারাকাসের একমাত্র সরকারি কবরস্থানে দুটি দাহচুল্লিই পূর্ণ সক্ষমতায় চলছে| প্রিয়জনদের শেষকৃত্যের অপেক্ষায় সেখানে অপেক্ষা করছেন বহু মানুষ| শুক্রবার থেকে রোববার পর্যন্ত প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জনকে সমাহিত করা হয়েছে| তবে এখনও অনেকে প্রিয়জনদের মরদেহের অপেক্ষা রয়েছেন|

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জেভেরেভের দীর্ঘ প্রতীক্ষার অবসান, প্রথম গ্র্যান্ড স্ল্যাম হিসেবে ফ্রেঞ্চ ওপেন জয়

চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্টের বৈঠক

গ্রামীণ দুস্থ নারীদের আত্মনির্ভরশীল করতে সরকারের বহুমুখী উদ্যোগ

মিয়ানমারে খনি ধসে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৫

Hello world!

Hello world!

উন্নয়নের মাধ্যমে জনগনের প্রত্যাশা পূরণ করবে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।

চীনের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯

প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের ট্রেন ভ্রমণে ভাড়ার ২৫% ছাড় দিচ্ছে রেলওয়ে

যাত্রী নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা

পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অনিয়ম ধরা পড়লে পরীক্ষকরা শাস্তি পাবেন: শিক্ষামন্ত্রী