Sunday , 5 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

জুলাই নিয়ে কটাক্ষ: শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় জিডি

প্রতিবেদক
admin
July 5, 2026 4:30 pm
Link Copied!

জুলাই আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচার চালানোর অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের প্রতিনিধিরা থানায় লিখিত অভিযোগ জমা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই স্বপন। তিনি জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি তদন্ত করে দেখা হবে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন, এর স্মৃতি এবং শহীদদের আত্মত্যাগ নিয়ে অবমাননাকর মন্তব্য ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়েছেন। অভিযোগকারীদের দাবি, এসব কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি করেছে।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু এ আন্দোলনের তাৎপর্য খাটো করতে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগকারীদের দাবি।

এ ছাড়া শান্তা ফারজানা নামে অভিযুক্ত ওই নারী সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, ভিডিওটি প্রকাশের পর জনসাধারণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু হবে। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নানা উদ্যোগ আর বিপুল অর্থ ব্যয়েও দূর হচ্ছে না বৃষ্টিতে রাজধানীর জলাবদ্ধতা

মিয়ানমারে খনি ধসে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৫

তামান্নার মতে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি ‘কিছুটা পুরুষতান্ত্রিক’

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

হামের উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি, একদিনে আক্রান্ত ১০৩১

তরুণদের প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে -বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার : ডা. জাহেদ উর রহমান

বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

গরমের দাপট, হাঁসফাঁস জীবন

চোরাইপথের পশু নয়, বৈধ উৎসে কোরবানির পশু কেনার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর