Thursday , 6 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

প্রতিবেদক
admin
August 6, 2026 3:48 pm
Link Copied!

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় আঙ্গিনায় বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে ৬ শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল কাজী নেহাত ফয়সাল।

এ সময় তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীকে কেবল চারা রোপণ করলেই চলবে না, তা পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার দায়িত্ব নিতে হবে।

পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি টেকসই পরিবেশ গঠনে সেনাবাহিনী এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত জোন উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংক্য মারমা সহ স্থানীয়রা ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির; প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির

ভোলায় সমাহিত হলেন তোফায়েল আহমেদ

সংসদের অধিবেশন সোমবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার : তিতুমীর

‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই মৌনীকে ঘিরে নতুন বিতর্ক

প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুর উদ্যোগ, সৃষ্টি হবে হাজারো কর্মসংস্থান ববি হাজ্জাজ

রাজস্বের নীতি নির্ধারণকে ‘পুরোপুরি আমলামুক্ত’ করা হবে: সংসদে প্রতিমন্ত্রী সাকি

কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে