বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃক গঠিত টাস্কফোর্সের অভিযান, জরিমানাসহ মোট আদায় ১ লাখ ২৩ হাজার ৯২০ টাকা।

প্রতিবেদক
admin
মে ১৪, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃক গঠিত টাস্কফোর্স গতকাল (১৩ মে) বিশেষ অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে বিনা টিকেটের মোট ৬৩১ জন যাত্রীর নিকট থেকে ভাড়া বাবদ ৭৯ হাজার ২৬০ টাকা এবং জরিমানা বাবদ ৪৪ হাজার ৬৬০ টাকা, মোট ১ লাখ ২৩ হাজার ৯২০ টাকা আদায় করা হয়েছে। সেই সাথে নিজস্ব আইডি ব্যতিত অন্যের আইডি দ্বারা ক্রয়কৃত টিকেটে ভ্রমণকারী ১১৮ জন যাত্রীকে শনাক্ত করা হয়েছে। যে সকল মোবাইল নম্বর ব্যবহার করে এসব টিকিট ক্রয় করা হয়েছে তাদেরকে টিকিট কালোবাজারি হিসেবে সাব্যস্ত করে মোট ১৪টি মোবাইল নম্বর ব্লক করার জন্য সুপারিশ করা হয়েছে। ব্লক করার জন্য সুপারিশকৃত মোবাইল নম্বর সমূহ হলো ০১৫১৬১৫২৫৪০, ০১৮৪১৬৯০০৮৪, ০১৭০৪১৬৬১৫১, ০১৭৬৪৬৬৯৯৪১, ০১৯৫৫৪৪৯১৬০, ০১৭৬৩৪৯৩২৯৫, ০১৭৭৯৯৫৫৪৪৪, ০১৯৫৫৪১৬৩৬৭, ০১৪০০৮০০০৭০, ০১৮৬৮১৪৪৮১৩, ০১৭১৮৭৯৭২৮৯, ০১৮৪৬৬৯৯৪১৯, ০১৬৩৬৩৮২৪৭৮ এবং ০১৭১২৬৭৭৬২৫। উল্লেখিত চেকিং কার্যক্রমে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃক গঠিত ১, ৩, ৯, ১১, ১৫ ও ১৭ নম্বর টাস্কফোর্স ৭০৯ / ৮০১, ৭০৭/৭০৮, ৭০৪ /৮০১, ৭১৯/৭০৪, ৮২১/৮১৩ এবং ৭০৩/৮০২ নম্বর ট্রেনে এসব অভিযান পরিচালনা করে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে যাত্রীদের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সৌদি আরবে পৌঁছেছেন ৪৬,৫২৮ জন বাংলাদেশি হজযাত্রী

জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার : তিতুমীর

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃক গঠিত টাস্কফোর্সের অভিযান, জরিমানাসহ মোট আদায় ১ লাখ ২৩ হাজার ৯২০ টাকা।

মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

সকল ইংলিশ মিডিয়াম স্কুলকে একই নীতিমালার আওতায় আনা হচ্ছে – ববি হাজ্জাজ

সংরক্ষিত আসনের এমপিরা জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করবে: গয়েশ্বর চন্দ্র রায়

রাশিয়া নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনে বাসে ড্রোন হামলা, নিহত ৭

এবারের বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় মেক্সিকোর গিলবার্তো মোরা

উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী জাতীয়তাবাদী দল: তথ্য প্রতিমন্ত্রী

ব্যক্তির চেয়ে দেশ বড়”— শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল