Thursday , 20 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বাবার প্রয়াণের পর মেসির প্রথম গোল

প্রতিবেদক
admin
August 20, 2026 11:33 pm
Link Copied!

আর্জেন্টিনা থেকে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন লিওনেল মেসি। নেমে যান ইন্টার মিয়ামির জার্সিতেও। তবে গোলের দেখা পাননি সেই ম্যাচে। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর গতকাল বৃহস্পতিবার ভোরে প্রথম গোলের দেখা পান মেসি ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে। গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোজারিওতে আর্জেন্টাইন কিংবদন্তি মেসির বাবা মারা যান ৬৮ বছর বয়সে। বাবার মৃত্যুর পর চলতি সপ্তাহেই আবেগঘন একটি বার্তা দেন মেসি। সেখানে নিজের দীর্ঘ ক্যারিয়ারের পেছনে বাবার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন তিনি। একই সঙ্গে বাবার শারীরিক অবস্থার অবনতির সময় সাম্প্রতিক ফিফা বিশ্বকাপে খেলতে গিয়ে নিজের মানসিক সংগ্রামের কথাও তুলে ধরেন। সুবরু পার্কে ম্যাচের একপর্যায়ে বাঁ পায়ের শটে গোল করে ইন্টার মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মেসি। গোলের পর সতীর্থরা তাকে জড়িয়ে ধরেন। যদিও ম্যাচটি ড্র হয় ২-২ গোলে। এমএলএস কাপের বর্তমান চ্যাম্পিয়ন মায়ামি এই ম্যাচের আগে টানা তিন ম্যাচে হেরেছিল। মেসির এই গোলটি চলতি মৌসুমে তার ১৩তম। এর ফলে গোল্ডেন বুটের দৌড়ে ডালাসের স্ট্রাইকার পেতার মুসার চেয়ে মাত্র এক গোল পিছিয়ে আছেন তিনি। গত মৌসুমে এই পুরস্কার জিতেছিলেন মেসি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের বিশ্ববিদ্যালয় আইডি কার্ডের দাবিতে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা : ফ্যাক্টওয়াচ

কোমোর কাছে ম্যানইউর লজ্জাজনক হার

কুয়েতে ইরানি হামলায় নিহত ১, বিমানবন্দর টার্মিনালও ক্ষতিগ্রস্ত

সাইবার হামলার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

ডিএমপি’র মিরপুর বিভাগের অভিযানে নানা অপরাধে জড়িত গ্রেফতার ১৩০

বিআইডব্লিউটিএ’র নতুন চেয়ারম্যান মোঃ মুহিদুল ইসলাম

বিআরডিবির ৫৮ কর্মচারীকে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে পদোন্নতি

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে উদযাপিত হবে

জ্যাক স্প্যারো চরিত্রে ফিরছেন জনি ডেপ

খেলাধুলার চর্চায় ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ার আহ্বান: শেখ রবিউল আলম