Wednesday , 14 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

টঙ্গীর ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস , সেনাবাহিনী ও বিজিবি

প্রতিবেদক
admin
October 14, 2026 3:11 pm
Link Copied!

গাজীপুরের টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগস কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। আগুন নেভানোর কাজে সহায়তা করতে ঘটনাস্থলে পৌছেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদিকে অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে নিজস্ব পানির ট্যাংক নিয়ে ঘটনাস্থলে পৌছান সেনাবাহিনীর সদস্যরা। পরে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে বিজিবিও যোগ দেয়। গাজীপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করে। পরে আগুনের বিস্তার ও তীব্রতা বিবেচনায় আশপাশের বিভিন্ন স্টেশন থেকে আরও ১৮টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে মোট ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাহীন আলম জানান, কারখানার ভেতরে উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ, ধাতব যন্ত্রাংশ ও অন্যান্য শিল্পসামগ্রী রয়েছে। আগুনে এসব মালামালের ক্ষয়ক্ষতি হতে পারে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। এর আগে বুধবার সকাল সোয়া ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত এসেনশিয়াল ড্রাগস কোম্পানির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। কারখানার পাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মেঘনায় ট্রলারডুবিতে ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা

প্রতিটি জেলায় স্থাপন করা হচ্ছে আধুনিক মিট প্রসেসিং সেন্টার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা

অপু বিশ্বাসকে হঠাৎ চুমু খেলেন আদনান আজাদ

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : মাহ্দী আমিন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আগামীকাল

কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্র মন্ত্রণালয়