Friday , 16 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,৩৯২

প্রতিবেদক
admin
October 16, 2026 10:52 pm
Link Copied!

চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৯২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩০৬ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৮৬ জন। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৮৭৬ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৯২৬ জন। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১০ জন, বরিশাল বিভাগে ১৪৩ জন, সিলেট বিভাগে ১৩০ জন, খুলনা বিভাগে ১১১ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রংপুর বিভাগে ২৬ জন এবং রাজশাহী বিভাগে ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮১ জনে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ সময়ে মৃত্যুর ঘটনা ঘটেছে এমন রোগীদের মধ্যে খুলনা বিভাগের দুজনের তথ্যও উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীকে ঘিরে গত নয় মাসে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে : প্রেস সচিব

লালন অনুসারীদের মিলন মেলা শেষ হচ্ছে আজ

সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক, প্রশংসার পাশাপাশি সমালোচনাও

সিটি নির্বাচনে দিনরাত কাজ করতে হবে: জামায়াত আমির

৫২ বছর বয়সে তৃতীয় সন্তানের মা হচ্ছেন অস্কারজয়ী হিলারি সোয়াঙ্ক

বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর অভিন্ন চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন

টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো

নকআউটে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান