Thursday , 29 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

মা হারালেন নায়িকা পপি

প্রতিবেদক
admin
October 29, 2026 11:06 pm
Link Copied!

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন গণমাধ্যমকে পপির মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকায় মরিয়ম বেগমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর স্বজনরা তার মরদেহ নিয়ে পপির গ্রামের বাড়ি খুলনার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে দ্বিতীয় জানাজা শেষ করার পর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। উল্লেখ্য, তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী সাদিকা পারভীন পপি বেশ কয়েক বছর ধরে লোকচক্ষুর অন্তরালে জীবনযাপন করছেন। মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন পপি। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি। ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি। ছবিটি সেই সময়ে ৭ কোটি টাকা ব্যবস্যা করে মাইলফলক করে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অন্ধকারে ফোন ব্যবহার করছেন? জেনে নিন ক্ষতিকারক দিক

ডিএমপির ১১ কর্মকর্তার রদবদল

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিপক্ষের জালে বার্সার গোল উৎসব

আগামী প্রজন্মকে বিশ্বমানের নেতৃত্বে গড়ে তুলতে কারিকুলামে আসছে বড় পরিবর্তন

লোকসান ও সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেপরোয়া বহিরাগত পরিবহন দালাল সিন্ডিকেট, অতিষ্ঠ সাধারন যাত্রীরা

নভেম্বরে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্রের প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিতে কাজ করেছে বিএনপি : ভারপ্রাপ্ত মহাসচিব

‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’ উদ্বোধন আজ