Sunday , 1 November 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

মন্ত্রীদের নিয়ে বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী

প্রতিবেদক
admin
November 1, 2026 11:01 pm
Link Copied!

মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আন্দোলন করেছেন পোশাক শ্রমিকরা। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে পোশাক শ্রমিকদের নূন্যতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় শ্রমিক বিক্ষোভ মোকাবিলায় করণীয় নির্ধারণে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রের বরাত দিয়ে এমন সংবাদ জানিয়েছে ডেইলি স্টার। এর আগে আজ সকালে মজুরি বোর্ড ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রমিকদের বিক্ষোভের মধ্যে তার সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন মন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টাকে ডেকেছেন। অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ আরও কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রীদের নিয়ে সন্ধ্যায় ‘জরুরি বৈঠকে’ বসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়ে আরিফুল সাংবাদিকদের বলেন, ‘‘সরকার আগেই সংবাদমাধ্যমে এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় রবিবার মজুরি বোর্ড গঠনের কথা জানিয়েছিল। এরপরও সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।’’ তিনি শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান। মজুরি বোর্ড গঠন নতুন মজুরি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে। বোর্ডের অন্য সদস্যরা হলেন নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিক পক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব মো. আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন। এ ছাড়া তৈরি পোশাকশিল্পের জন্য মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাহিত্য নোবেল জিতলেন কানাডীয় লেখক অ্যান কার্সন

বিলবাওর সাথে সহজ জয় পেলো বার্সা

বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের

পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২ হাৃজার ১৬৭টি মামলা

রাজস্ব বাড়াতে এবার বিশেষ নজর তামাক খাতের দিকে

ভারী বর্ষণের ঝুঁকি: বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ