Wednesday , 4 November 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

নারীদের নাক ও কান ফোঁড়ানো নিয়ে ইসলাম যা বলে

প্রতিবেদক
admin
November 4, 2026 1:09 pm
Link Copied!

অবয়বে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আমি মানুষকে উৎকৃষ্ট অবয়বে সৃষ্টি করেছি।’ (সুরা ত্বিন: ৪) অনেকে জানতে চান, আমাদের সমাজের অনেক মানুষ নারীদের নাক ও কান ফোঁড়ানোকে আবশ্যক মনে করেন।

অনেকের মধ্যে এ ধারণাও প্রচলিত আছে যে, কোনো মেয়ে যদি নাক-কান না ফোঁড়ায়, তাহলে কেয়ামতের দিন তার শাস্তি হবে? আসলেই কি নারীদের নাক ও কান ফোঁড়ানো আবশ্যক? এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, এসব ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। ইসলামি শরিয়তে, নাক-কান ফোঁড়ানো আবশ্যক, এমন কোনো বিধান নেই। কোনো নারী নাক-কান না ফোঁড়ালে তার কোনো গুনাহ হবে না এবং এ কারণে আখেরাতে তাকে শাস্তিও পেতে হবে না। তবে অলংকার পরিধানের জন্য নারীদের নাক-কান ফোঁড়ানো জায়েজ। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বের হলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন। আগে-পরে কোনো নামাজ পড়লেন না। অতঃপর বেলাল (রা.) কে সঙ্গে নিয়ে নারীদের কাছে গেলেন।

\নারীদেরকে উপদেশবাণী শোনালেন এবং সদকা করার নির্দেশ দিলেন। উপদেশবাণী শোনে নারীরা তাদের কানের দুল এবং হাতের কঙ্কণ খুলে দিতে লাগলেন। (বুখারি: ১৪৩১) উপরোক্ত হাদিস থেকে নারীদের নাক-কান ফোঁড়ানোর ব্যাপারে নবীজির অনুমোদন ও তা জায়েজ হওয়ার বিষয়টি বোঝা যায়। আর কোনো হাদিসে নাক-কান ফোঁড়ানোর ব্যাপারে নবীজির নিষেধাজ্ঞা পাওয়া যায়। আবার উৎসাহও পাওয়া যায় না। কেউ চাইলে নাক-কান ফোঁড়াতে পারেন; আবার নাক-কান ফোঁড়ানো থেকে বিরতও থাকতে পারেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় নাগরিক সেবা নিশ্চিত করা দুই সিটি করপোরেশনের একার পক্ষে বড় চ্যালেঞ্জ: সড়ক মন্ত্রী

প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শামীম কায়সার ও হুমায়ুন কবির

সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে মৃত্যু ১১৪ জনের

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত

তানজানিয়ার খনিশ্রমিকের প্রাণহানির ঘটনায় লন্ডনের শীর্ষ স্বর্ণ ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে মামলা

টাইব্রেকারের নাটকে নেদারল্যান্ডসকে বিদায়, শেষ ষোলোয় মরক্কো

নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

হাসপাতালের স্বাস্থ্যসেবা তদারকিতে মাঠে নামছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

দৌলতপুরে রাইটস ফর পিপল চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান