Tuesday , 23 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

প্রতিবেদক
admin
June 23, 2026 5:45 pm
Link Copied!

‘অশ্লীল ও অনৈতিক কনটেন্ট’-এর অভিযোগ এনে ইরানি গায়িকা পারাস্তু আহমাদিকে কঠোর শাস্তি দিয়েছে দেশটির আদালত। তিনি এবং তার দলের আট সদস্যকে ৭৪টি করে দোররা মারা হবে। এছাড়াও গায়িকাকে দুই বছরের জন্য নিষিদ্ধ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে কোম প্রদেশের একটি আদালত। ঘটনা ২০২৪ সালের ডিসেম্বরের। ইউটিউব লাইভে ‘আজ খুনে জাভানানে ওয়াতান’ শিরোনামের একটি দেশাত্মবোধক গান পরিবেশন করেন ২৯ বছর বয়সী পারাস্তু। এ সময় তিনি হিজাব ছাড়াই পারফর্ম করেন। গানটি সে সময় হয়েছিল ভাইরাল। কিন্তু ওই কনটেন্টটিকেই ‘অশ্লীল’ আখ্যা দিয়েছে ইরানের আদালত। গান প্রকাশের কিছুদিনের মধ্যেই পারাস্তু ও তার কয়েকজন সতীর্থকে আটক করে ইরানের প্রশাসন। পরে তারা মুক্তি পেলেও আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সে মামলার রায়েই দোররা ও নিষেধাজ্ঞার মতো শাস্তি দেওয়া হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, এ খবর প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনা হচ্ছে। মানবাধিকার ও সংস্কৃতিকর্মীরা বলছেন, এই রায় কেবল একটি আইনি সিদ্ধান্ত নয়, বরং ভিন্নমত ও সাংস্কৃতিক স্বাধীনতাকে দমনের একটি উদাহরণ। তাদের মতে, সরকারের সমালোচনামূলক অবস্থানে থাকা শিল্পীদের বিরুদ্ধে এমন পদক্ষেপ ইরানে দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান’-এর অ্যাডভোকেসি পরিচালক বাহার ঘান্দেহারি বলেন, ‘শুধু গান গাওয়া এবং হিজাব ছাড়া উপস্থিত হওয়ার কারণে একজন শিল্পীকে ৭৪ দোররা মারার সাজা দেওয়া অত্যন্ত কঠোর ও উদ্বেগজনক। এটি ইরানের মানবাধিকার পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরে।’ অন্যদিকে, ইরানি অ্যাক্টিভিস্টদের আইনি সহায়তাদানকারী সংস্থা ‘দাদবান’-এর মানবাধিকার আইনজীবী মইন খাজায়েলির মতে, এই রায়ের কোনো স্পষ্ট আইনি ভিত্তি নেই। ইরানের প্রচলিত আইনে নারীদের গান গাওয়া বা সংগীত পরিবেশন করাকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়নি। ফলে এসব কর্মকাণ্ডকে ‘অশ্লীল কনটেন্ট’ হিসেবে আখ্যায়িত করা আইনের অপপ্রয়োগ। এ ঘটনায় ইরানি-ব্রিটিশ অভিনেত্রী নাজানিন বোনিয়াদি, নির্বাসিত ইরানি অভিনেত্রী সেতারেহ মালেকিসহ অনেকেই প্রতিবাদ জানিয়েছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

৪৩তম বিসিএস নন-ক্যাডার ফল পুনঃপ্রকাশের নির্দেশ

নানা উদ্যোগ আর বিপুল অর্থ ব্যয়েও দূর হচ্ছে না বৃষ্টিতে রাজধানীর জলাবদ্ধতা

বরিশাল কারাগারে যেভাবে সময় কাটছে মিন্নির

শেখ হাসিনার ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

ভারী বর্ষণের ঝুঁকি: বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ

দুই জেলায় নতুন ইপিজেড, তিন জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে সরকার

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

ফ্ল্যাট গ্রহণে অনিয়ম : টিউলিপ সিদ্দিকসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১ সেপ্টেম্বর

যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল

পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অনিয়ম ধরা পড়লে পরীক্ষকরা শাস্তি পাবেন: শিক্ষামন্ত্রী