Thursday , 20 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া

প্রতিবেদক
admin
August 20, 2026 11:14 pm
Link Copied!

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে। বর্তমানে তিনি রয়েছেন আমেরিকায়। সেখান থেকেও প্রায়ই শেয়ার করছেন বিভিন্ন মুহূর্ত আর ভাবনা। গতকাল বৃহস্পতিবার একটি ছবি পোস্ট করেছেন স্পর্শিয়া। তাতে দেখা যায়, একটি সোফায় বসে আছেন তিনি; পরনে লাল টপ আর বাদামি প্যান্ট। মুখে রয়েছে চিরচেনা সেই মিষ্টি হাসি। এই ছবির সঙ্গে নিজের একটি ভাবনাও শেয়ার করলেন ‘কাঠবিড়ালী’ অভিনেত্রী। সেটা এরকম, “তারা বলে, ‘ঝাঁপ দেওয়ার আগে দু’বার ভাবো।’ আমি বলি, আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো।” বাংলায় যুগ যুগ ধরে প্রচলিত রয়েছে একটি প্রবাদ ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’। এর মানে হলো, কোনো কাজ করার আগেই ভালো-মন্দ ভেবে নেওয়া উচিৎ। কেননা কাজ করে ফেলার পর আর ভেবে কিছুই করা সম্ভব হয় না। তবে স্পর্শিয়ার পোস্টের মন্তব্য থেকে আঁচ করা যায়, তিনি একটু ভিন্নভাবেই ভাবেন। জীবনের অনিশ্চিত রোমাঞ্চকে অনুভব করতেই বেশি ভালোবাসেন তিনি। আমেরিকার নিউ ইয়র্কে স্পর্শিয়ার পরিবার থাকে। তাই বছরের বড় একটি অংশ সেখানেই কাটান অভিনেত্রী। কদিন আগে সেখানকার একটি আইম্যাক্স হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ দেখেছেন; জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। এরপর গেরছেন নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে, দেখেছেন মার্থা গ্রাহামের এক্সিবিশন। ভ্রমণ আর শিল্পের নানা দিক অনুভবের মধ্য দিয়েই কাটছে তার প্রবাসজীবন। প্রসঙ্গত, স্পর্শিয়াকে এখন দেখা যাচ্ছে কাজল আরেফিন অমির ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ। এতে তার সঙ্গে আছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, শামীম হাসান সরকারসহ অনেকে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ডিগ্রি পরীক্ষায় বই দেখে লেখা, ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষক অব্যাহতি

কারিগরি শিক্ষার ল্যাব আধুনিকায়ন ও শিক্ষক সংকট সমাধান করা হবে: শিক্ষামন্ত্রী

অস্ট্রিয়ায় আন্তর্জাতিক কর্মশালায় অংশ নিচ্ছেন রেলওয়ের মহাপরিচালক

সাংবাদিকদের টার্গেট করে সাইবার আইন করতে চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্য সচিবের শোক

প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র হাতে অভিযানে আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে ডিএমপি: ডিবি প্রধান

পর্যটন খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়ার বৈঠক

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০, মামলা ৪২

হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ শিশুর

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান