Thursday , 24 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

আবারও র‍্যাম্পে দেখা যাবে ঐশ্বরিয়াকে

প্রতিবেদক
admin
September 24, 2026 11:51 am
Link Copied!

বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন মানেই সৌন্দর্য আর গ্ল্যামারের ঝলক। সিনেমায় অভিনয়ের পাশাপাশি বিশ্বজুড়ে নানা মঞ্চে দেখা যায় তার ঝলমলে উজ্জ্বল উপস্থিতি। সেই ধারা অব্যাহত রেখে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আবারও নিজের সৌন্দর্য ও ব্যক্তিত্বের ঝলক দেখাতে প্রস্তুত বলিউডের এ অভিনেত্রী। প্যারিস ফ্যাশন উইকের বহুল আলোচিত ‘লে দেফিলে’ আয়োজনে আবারও র‍্যাম্পে হাঁটবেন সাবেক এ বিশ্বসুন্দরী। আগামী সোমবার আইফেল টাওয়ারের সামনে প্লাস জফ্রে এলাকায় বসবে তারকাখচিত এ আয়োজন। আর তার এ উপস্থিতি আর মোহনীয় দৃষ্টির ভুবন ভোলানো হাসি দোলা দেয় হৃদয়ে। বয়সকে হার মানিয়ে আজও তিনি যেন চিরসবুজ, চির যৌবনা। ফরাসি প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল প্যারিসের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘লে দেফিলে’র নবম আসর। এবারের আয়োজনের মূল ভাবনা ‘নিজের যোগ্যতা প্রকাশ করো’- এ প্রতিপাদ্যে আলোচিত ‘লে দেফিলে’ নারীর আত্মবিশ্বাস, বৈচিত্র্য, পারস্পরিক সংহতি ও অন্তর্ভুক্তিকে গুরুত্ব দিয়েই সাজানো হয়েছে এবারের আয়োজন। সব মিলিয়ে প্যারিসের মঞ্চে ঐশ্বরিয়ার উপস্থিতি নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। র‍্যাম্পে তার প্রত্যাবর্তনে রূপ ও সৌন্দর্যের ঝলকে নতুন করে নজর কাড়বেন এই বলিউড তারকা এমন প্রত্যাশাই এখন ভক্তদের। প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল প্যারিসের দূত হিসেবে কাজ করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ফলে এবারের আয়োজনেও তার উপস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। র‍্যাম্পে তার প্রত্যাবর্তনকে শক্তি, আত্মবিশ্বাস ও নিজস্ব সৌন্দর্যবোধের প্রতীক হিসেবে তুলে ধরছেন আয়োজকরা। তবে শুধু র‍্যাম্পে হাঁটাই নয়, এবারের আয়োজন ঘিরে থাকছে সৌন্দর্যপণ্যের নতুন সংযোজনও। এর আগে ২০১৭ সালে যাত্রা শুরু করা ‘লে দেফিলে’ ইতোমধ্যে ফ্যাশন, সৌন্দর্য ও বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত আয়োজন হয়ে উঠেছে। এবারের মঞ্চেও আন্তর্জাতিক অঙ্গনের একঝাঁক তারকার উপস্থিতি থাকছে। ঐশ্বরিয়ার সঙ্গে একই আয়োজনে দেখা যাবে সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, কারা ডেলেভিন, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া, অ্যান্ডি ম্যাকডাওয়েলসহ আরও অনেক তারকাকে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২

পাহাড় ধস: লামা ও চকরিয়ায় ৭ জনের মৃত্যু, রাত থেকে লামায় মোবাইল যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃক গঠিত টাস্কফোর্সের অভিযান, জরিমানাসহ মোট আদায় ১ লাখ ২৩ হাজার ৯২০ টাকা।

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার : তথ্যমন্ত্রী

জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে- কৃষি মন্ত্রী

সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা : প্রতিমন্ত্রী

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান