Sunday , 23 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

‘আলা বোলেলো’-গানে মেতেছে শ্রোতা-দর্শক

প্রতিবেদক
admin
August 23, 2026 1:25 pm
Link Copied!

বোলেলো’ আসলে কী?- সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা ও কৌতূহল। অর্থ না বুঝেও গানটির সুর ও ছন্দে মজেছেন সাধারণ শ্রোতারা। মূলত এটি দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বহু প্রতীক্ষিত নতুন সিনেমা ‘জেলার ২’-এর সদ্য মুক্তি পাওয়া গান। প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় গানটি নিয়ে বয়ে যাচ্ছে উন্মাদনার ঝড়। গানটির চমৎকার ভিজ্যুয়াল, কোরিওগ্রাফি ও অনিরুদ্ধ রবিচন্দরের সংগীতায়োজন মূলত এই গানের চমক। সিনেমা হলে গানটি দারুণ আলোড়ন সৃষ্টি করবে বলে মন্তব্য করছেন ভক্তরা। অনেকে এটিকে চলতি বছরের অন্যতম সাড়াজাগানো গান হতে যাচ্ছে বলেও আশা প্রকাশ করছেন। এর আগে গানটির ৩২ সেকেন্ডের একটি প্রোমো প্রকাশ করা হয়েছিল। সেখানে ঐতিহ্যবাহী কাসাবু শাড়িতে অভিনেত্রী শামনা কাসিমের নাচ এবং শেষদিকে রজনীকান্তের সংক্ষিপ্ত উপস্থিতি দেখা যায়। তবে গানটিতে ব্যবহৃত মালয়ালম ভাষার শব্দের ভুল উচ্চারণ নিয়ে অন্তর্জালে আপত্তি তোলেন বেশ কিছু শ্রোতা। গানটিতে ব্যবহৃত ভাষার বিকৃতি ঘটেছে দাবি করে অসন্তোষ প্রকাশ করেন অনেক মালয়ালি ব্যবহারকারী। উল্লেখ্য, ২০২৩ সালের ব্যবসাসফল সিনেমা ‘জেলার’-এর দ্বিতীয় কিস্তি হিসেবে নির্মিত হচ্ছে ‘জেলার ২’। সান পিকচার্সের ব্যানারে কালানিধি মারান প্রযোজিত সিনেমাটি পরিচালনা ও চিত্রনাট্য লিখেছেন নেলসন দিলীপকুমার। আগামী ১৫ অক্টোবর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

কোরবানির চামড়া ও উপজাত সংরক্ষণে অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী

চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ

অবকাশ যাপনে থাইল্যান্ডে গেলেন মিম

​পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

হার দিয়ে আসিয়ান কাপ শুরু করলো বাংলাদেশ

পর্যটন শিল্প বিকাশে কার্যকর উদ্যোগ নেয়া হবে : প্রতিমন্ত্রী হেলাল

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু

পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে নিশ্চিত করা হবে ‘ডিজিটাল ভিজিল্যান্স’ : শিক্ষামন্ত্রী