Saturday , 31 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

এইচএসসিতে ছাত্রদের চেয়ে ৬৬,৩৭১ জন বেশি ছাত্রী উত্তীর্ণ

প্রতিবেদক
admin
October 31, 2026 5:17 pm
Link Copied!

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে ছেলেদের চেয়ে পাশের হার ও পাশ করা মোট শিক্ষার্থীর সংখ্যা—উভয় ক্ষেত্রেই অনন্য সাফল্য দেখিয়েছে ছাত্রীরা। এ বছর সব শিক্ষা বোর্ড মিলিয়ে মোট উত্তীর্ণ ছাত্রদের চেয়ে ৬৬ হাজার ৩৭১ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে। শনিবার সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী। পরীক্ষায় মোট পাশ করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। মোট উত্তীর্ণদের মধ্যে ছাত্রের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন এবং ছাত্রীর সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন। সব বোর্ড মিলিয়ে ছাত্রদের গড় পাশের হার ৪৭.৭৫ শতাংশ হলেও ছাত্রীদের পাশের হার ৫৬.৩১ শতাংশ, যা ছেলেদের চেয়ে ৮.৫৬ শতাংশ বেশি। সাধারণ ৯টি শিক্ষাবোর্ডের চিত্র সাধারণ ৯টি শিক্ষা বোর্ডেও ছাত্রীদের সাফল্যের আধিপত্য বেশি। এবার ৯টি বোর্ডে উত্তীর্ণ মোট ২ লাখ ২৭ হাজার ৭৮৯ জন ছাত্রের বিপরীতে ছাত্রী উত্তীর্ণ হয়েছে ৩ লাখ ১৩ হাজার ৪৬০ জন। অর্থাৎ কেবল সাধারণ শিক্ষা বোর্ডগুলোতেই উত্তীর্ণ ছাত্রদের চেয়ে ৪৫ হাজার ৬৭১ জন বেশি ছাত্রী পাশের সাফল্য অর্জন করেছে। সাধারণ বোর্ডগুলোতে ছাত্রদের পাশের হার ৪৭.১৪ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৫.৪৫ শতাংশ। মাদরাসা ও কারিগরি বোর্ডের চিত্র মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ৩৮ হাজার ৯৪৭ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ২৫ হাজার ২৭৮ জন; পাশের হার ৬৪.৯০ শতাংশ। অপরদিকে ৫০ হাজার ৩৭৪ জন ছাত্রের মধ্যে পাশ করেছে ২৯ হাজার ২৬৯ জন (পাশের হার ৫৮.১০শতাংশ)। একইভাবে কারিগরি শিক্ষা বোর্ডে ২৮ হাজার ৮৬৩ জন ছাত্রীর মধ্যে ১৭ হাজার ৭৯০ জন পাশ করে বাজিমাত করেছে, যার পাশের হার ৬১.৬৪ শতাংশ। বিপরীতে ৭৪ হাজার ৮৪ জন ছাত্রের মধ্যে ৩৩ হাজার ৯৯ জন পাস করায় ছেলেদের পাসের হার দাঁড়িয়েছে ৪৪.৫৮ শতাংশে। জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও ছাত্রীরা জোরালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৪ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ২০ হাজার ৩৬৩ জন ছাত্র এবং ১৯ হাজার ৭২১ জন ছাত্রী রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠল কিয়েভ

পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম: ১ ডিসেম্বর উদ্বোধন

ঘরেই শুকাচ্ছেন কাপড়? অজান্তেই ডেকে আনছেন বিপদ!

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা

এনবিআরের মুনিম-ঈদতাজুলসহ সংশ্লিষ্টদের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

এবার ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু

ঋণখেলাপির দায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, এমপি হিসেবে শপথ নিতে পারবেন না