বুধবার , ৬ মে ২০২৬ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

কুমিল্লায় অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ভ্যান-সেলাই মেশিন বিতরণ

প্রতিবেদক
admin
মে ৬, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা জেলার মুরাদনগরে অসহায় ও কর্মহীন মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা পরিষদের অর্থায়নে ভ্যান গাড়ি ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগে উপজেলা কবি নজরুল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলার ২২টি ইউনিয়নের ২৬৪ জন অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ৪৪টি ভ্যান গাড়ি ও ২২০টি সেলাই মেশিন তুলে দেন অতিথিরা।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, সমাজসেবক সৈয়দ শরীফ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ ও কামাল উদ্দিন ভূঁইয়া, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, ফারুক আহমেদ বাদশাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আশার আলো হয়ে উঠছে। এসব উপকরণ সঠিকভাবে কাজে লাগাতে পারলে উপকারভোগীরা স্বাবলম্বী হয়ে উঠবেন এবং তাদের পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরে আসবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর

রেলওয়ের ডিজির ক্ষমতা সচিবের হাতে : বদলি বাণিজ্যের অভিযোগ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত: ইরান প্রেসিডেন্ট

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলা আপাতত স্থগিত, চুক্তির ব্যাপারে আশাবাদী: ট্রাম্প

সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদে লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে

মিড-ডে মিল প্রকল্পে শিশুদের খাদ্যের মান নিয়ে আপস নয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাণঢালা অভিনন্দন

রাশিয়া নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনে বাসে ড্রোন হামলা, নিহত ৭

মধ্যপ্রাচ্য সংকট: ১০০ কোটি লিটারের জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া