Tuesday , 7 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের, দায়িত্ব নিচ্ছে এনসিএজি

প্রতিবেদক
admin
July 7, 2026 12:16 pm
Link Copied!

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিজেদের প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা দিয়েছে হামাস। সংগঠনটি গত দুই দশক ধরে অঞ্চলটি শাসন করে আসছিল। আজ সোমবারের এই ঘোষণার মাধ্যমে উপত্যকার বেসামরিক শাসন পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ বা এনসিএজি। গত বছরের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদ উদ্যোগের আওতায় এনসিএজি গঠন করা হয়। তখন দেওয়া ঘোষণা অনুযায়ী, এনসিএজি গাজা উপত্যকার নিয়মিত প্রশাসনিক ও সরকারি সেবা দেওয়ার কাজ করবে। হামাসের এই পদক্ষেপকে একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ২০০৬ সালের নির্বাচনে জয়ের পর ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ফাতাহর কাছে থেকে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস। গত অক্টোবরে যুদ্ধবিরতির পর থেকেই সংগঠনটি শাসনভার ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছিল। হামাসের সরকারি গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা সোমবার বলেন, সরকারের জরুরি কমিটির প্রধান মোহাম্মদ আল-ফাররা আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এনসিএজির কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সহজ করতে তিনি বর্তমান প্রশাসনিক পর্ষদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। হামাসের মুখপাত্র হাজেম কাসেম এএফপিকে বলেন, দখলদার ইসরায়েলি বাহিনীর সব ধরনের অজুহাত এড়াতে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। নতুন এই পদক্ষেপের কারণে উপত্যকার শাসনভার আর হামাসের হাতে থাকবে না। এদিকে হামাস তাদের প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা দেওয়ার পরপরই ‘বোর্ড অব পিস’ জানিয়েছে, এনসিএজি গাজার সব ধরনের অস্ত্র নিয়ন্ত্রণ করার দায়িত্ব নেবে। এক্সে দেওয়া পোস্টে বোর্ড আরও জানায়, এক কর্তৃপক্ষ, এক আইন এবং এক অস্ত্র- এই মূলনীতির কোনো পরিবর্তন হয়নি। ফলে সব ধরনের অস্ত্র এনসিএজির অধীনে একত্রিত ও নিয়ন্ত্রিত হবে। হামাসের এই কমিটি বিলুপ্তির ফলে ফিলিস্তিনি কর্মকর্তা আলী শাথের নেতৃত্বাধীন ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজির) প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পথ উন্মুক্ত হলো।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আর্জেন্টিনার বিদায়ের দুঃসংবাদ দিলেন সেই তান্ত্রিক

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জাপানের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী ব্রাজিল

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের সহায়তায় গুরুত্বপূর্ণ বন্দর চালু ভেনেজুয়েলায়, মরদেহ সমাহিত করার কাজ শুরু

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে কার্যকর করারোপ প্রয়োজন ‎—— পানিসম্পদ মন্ত্রী

ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

ডিজিটাল ফাঁদে যুবসমাজ

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনা : বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা