Thursday , 9 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

চীনের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯

প্রতিবেদক
admin
July 9, 2026 3:30 pm
Link Copied!

দক্ষিণ চীনের গুয়াংসি অঞ্চলে ভয়াবহ বন্যায় বৃহস্পতিবার মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে। এছাড়া প্রকৃতিক দুর্যোগটিতে এখনও নয় জন নিখোঁজ রয়েছে।

চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে চলতি সপ্তাহে প্রবল বর্ষণ ও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে সপ্তাহান্তে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর দিকে একটি সুপার টাইফুন আঘাত হানার আশঙ্কা রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এই ঘটনায় ২৬ জনের মৃত্যু লিউলান জলাধারের বাঁধ ভেঙে যাওয়ার ঘটনায় হয়েছে। ওই এলাকায় এখনও সাত জন নিখোঁজ রয়েছে।

বন্যার পানি অনেকটাই নেমে গেলেও এএফপি’র প্রতিবেদকরা বুধবার লিউলানে পৌঁছালে সেখানকার সড়ক ও বাড়িঘর পুরু কাদায় ঢেকে থাকতে দেখা যায়।

জলাধার থেকে নদীতে তখনও প্রবল স্রোতে পানি প্রবাহিত হচ্ছিল। উদ্ধারকারী দল বড় আকারের ড্রোন ব্যবহার করে নদীর অপর পাশে আটকে পড়া মানুষের কাছে খাদ্য ও ত্রাণসামগ্রী পৌঁছে দেয়।
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এ সপ্তাহের শুরুতে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জলাধারের কংক্রিটের বাঁধ ভেঙে প্রবল বেগে পানি বেরিয়ে আসছে।

এ সময় লাইফ জ্যাকেট পরিহিত উদ্ধারকর্মীদের ফোলানো নৌকায় করে উদ্ধার অভিযান পরিচালনা করতে দেখা যায়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে ১০ অগ্রাধিকার

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে KOICA কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

অবৈধ গবাদিপশু প্রবেশ রোধে সীমান্তে কঠোর নজরদারি — প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

লোকসান কমাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন বেসরকারিকরণের উদ্যোগ

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে কার্যকর করারোপ প্রয়োজন ‎—— পানিসম্পদ মন্ত্রী

সংস্কৃতিতে বৈচিত্র্যই মানবজাতির আসল শক্তি -সংস্কৃতি মন্ত্রী

জেভেরেভের দীর্ঘ প্রতীক্ষার অবসান, প্রথম গ্র্যান্ড স্ল্যাম হিসেবে ফ্রেঞ্চ ওপেন জয়

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ ভিক্ষুক নিহত

রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণই খুলবে: নাহিদ