Friday , 30 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

জয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাড়িতে মির্জা ফয়সল আমিন

প্রতিবেদক
admin
October 30, 2026 11:02 pm
Link Copied!

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছিল। ছিল জয়-পরাজয়ের হিসাব। তবে ভোটের ফল প্রকাশের পর সেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে পাশে রেখে সৌহার্দ্যের বার্তা দিলেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। নির্বাচনে পরাজিত জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় ফুলের তোড়া নিয়ে হাজির হয়ে তিনি পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেছেন। শুক্রবার দুপুরে দেলাওয়ার হোসেনের বাসায় যান বিএনপি মনোনীত বিজয়ী প্রার্থী মির্জা ফয়সল আমিন। সেখানে দুই নেতা সৌজন্য সাক্ষাতে মিলিত হন। তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি একে অপরকে মিষ্টি মুখ করানোর ঘটনাও ঘটে। সাক্ষাৎকালে মির্জা ফয়সল বলেন, নির্বাচনে উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়ে দেলাওয়ার হোসেন জনগণের একটি বড় অংশের প্রতিনিধিত্ব করছেন। তাই এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে তাদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, জামায়াতের প্রার্থী বিরোধী পক্ষ থেকে একটি ‘ছায়া সরকার’-এর ভূমিকা পালন করবেন। সরকারের কোনো ভুলত্রুটি কিংবা সীমাবদ্ধতা থাকলে তা তুলে ধরার জন্যও তিনি দেলাওয়ার হোসেনের প্রতি আহ্বান জানান। ফয়সল আমিন বলেন, জনগণের কাছে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তারা। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শ অনুসরণ করে বিরোধী পক্ষকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ ও ঠাকুরগাঁও গড়ার উদ্যোগ নেয়া হবে। তার ভাষায়, যারা দেলাওয়ার হোসেনকে ভোট দিয়েছেন, তারাও এ এলাকার মানুষ এবং উন্নয়ন কর্মকাণ্ডে তাদের বাদ দেয়ার সুযোগ নেই। জবাবে দেলাওয়ার হোসেন নির্বাচনে বিজয়ী হওয়ায় মির্জা ফয়সল আমিনকে অভিনন্দন জানান। একইসঙ্গে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে তার পাশে থাকার আশ্বাস দেন। বিজয়ী প্রার্থীর ব্যতিক্রমী সৌজন্য ও সম্প্রীতির উদ্যোগের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

নিজের বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরি

‘নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করতে হবে’-গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

ঘানাকে হারিয়ে পরের রাউন্ডে ক্রোয়েশিয়া

দিল্লিতে বিক্ষোভ: দিল্লিতে ইন্টারনেট বন্ধ, আটক ৭০০

রাঙ্গামাটিতে অবৈধ অটোরিক্সা বন্ধে প্রশাসনকে ৬ দিনের আলটিমেটাম

এপ্রিল-মার্চ অর্থবছর চালুর প্রস্তুতি, ২৫ অক্টোবরের মধ্যে কর্মপরিকল্পনা চেয়েছে গণপূর্ত মন্ত্রণালয়

সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী

ট্রেনের ছাদে ভ্রমণ করলে ‘দুর্বৃত্ত’ হিসেবে গণ্য, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা রেলওয়ের

রাজধানীতে বিআরটিসির মহিলা বাস সার্ভিসের উদ্বোধন কাল