Sunday , 20 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

প্রতিবেদক
admin
September 20, 2026 4:01 pm
Link Copied!

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে হার্টের রিং (করোনারি স্টেন্ট) বিক্রি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত নতুন মূল্য কার্যকর না করে হাসপাতালটিতে হার্টের রিং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ সেবা প্রদানে বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়, ঢাকা থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম সম্প্রতি হার্টের রিং পরানো হয়েছে এমন রোগীদের ক্ষেত্রে নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী লেনদেন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র দৈবচয়ন ভিত্তিতে সংগ্রহ করে। এছাড়া হাসপাতালে ভর্তি হার্টের রিং পরিহিত রোগীদের কাছ থেকে সেবা প্রদানের ক্ষেত্রে কোনো অনিয়ম বা হয়রানির অভিযোগ রয়েছে কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করে এনফোর্সমেন্ট টিম। অভিযানে প্রাপ্ত তথ্য এবং সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা ও বিশ্লেষণ করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায়

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা

অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর

অজানাই থেকে যাচ্ছে বিমানবন্দরের কার্গো ভিলেজে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনার রহস্য

এক চার্জে ৪০ ঘণ্টা চলবে গুগলের এই স্মার্টওয়াচ

মা হারালেন নায়িকা পপি

চলমান তাপদাহ, সাবধান থাকুন, বাড়তি যত্ন নিন শিশুদের।

পাঁচ দিনব্যাপী বিসিক চামড়া ও চামড়াজাত পণ্যে মেলার উদ্বোধন করলেন — শিল্প উপদেষ্টা

পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি