Tuesday , 22 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৭৪, তেজগাঁওয়ে ১০২

প্রতিবেদক
admin
September 22, 2026 3:18 pm
Link Copied!

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধারের পর তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন। একই দিন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ১০২ জনকে তেজগাঁও বিভাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মিরপুর বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৭৪ জন, ওয়ারী বিভাগে ৬৩ জন, উত্তরা বিভাগে ৪১ জন, রমনা বিভাগে ৩৫ জন, গুলশান বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৪ জন, গোয়েন্দা বিভাগে ৯ জন এবং সিটিটিসির অভিযানে একজন গ্রেপ্তার হয়েছেন। অভিযানে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৩০ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৭০১টি ইয়াবা এবং ৬২ বোতল এসকাফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি মোটরসাইকেল, দুটি সুইচ গিয়ার, দুই ভিকটিম, নগদ ৬ হাজার ৬১০ টাকা, একটি ল্যাপটপ ও ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অভিযানে বিপুলসংখ্যক সিম ও ভিওআইপি সরঞ্জামও উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১৮ হাজার ৭৭টি বাংলালিংক সিম, ১ হাজার ২৬২টি রবি সিম, ৭০০টি গ্রামীণফোন সিম, ১৫০টি এয়ারটেল সিম এবং আরও ৭৯৮টি সিম। এ ছাড়া ১০টি ভিওআইপি মেশিন উদ্ধার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমানোর চেষ্টা করবে সরকার

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন

আনসারের পৃথক তিনটি আইন রূপান্তর করে একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

ঘানাকে হারিয়ে পরের রাউন্ডে ক্রোয়েশিয়া

জেভেরেভের দীর্ঘ প্রতীক্ষার অবসান, প্রথম গ্র্যান্ড স্ল্যাম হিসেবে ফ্রেঞ্চ ওপেন জয়

সম্পর্কে চিড়? যে ৫ লক্ষণ দেখে বুঝবেন সঙ্গী পরকীয়ায় যুক্ত

যাত্রাবাড়ী ও মুগদা থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২৯

মার্তিনেল্লি গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

ভাইটাল স্ট্রাটেজিসের প্রতিনিধিদলের রেলওয়ের প্রকল্প পরিদর্শণ

বিশ্বের সবচেয়ে বড় ও সেরা শিক্ষা হাবে পরিণত হবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী