Tuesday , 30 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

পরিচালকের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ আনলেন পারসা

প্রতিবেদক
admin
June 30, 2026 2:43 pm
Link Copied!

শোবিজে কাজ করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ পারসা ইভানা। পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে চরম অপেশাদারিত্ব ও বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ এনেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পরিচালক ইশানের কাছে টাকা পাওনা থাকলেও তা বুঝে পাননি টিমের অনেকেই। ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে পারসা ইভানা লিখেছেন, ‘ফ্রড অ্যালার্ট আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে পরিচালক ফারহাদ আহমেদ ইশান সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমার অভিজ্ঞতায় যোগাযোগ, পেশাদারিত্ব এবং পারিশ্রমিক প্রদানের ক্ষেত্রে গুরুতর সমস্যার সম্মুখীন হতে হয়েছে। গত সাত মাস ধরে আমি আমার প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছি, অথচ শুধু আমি নই টিমের আরও অনেক সদস্য এখনো তাদের পাওনা বুঝে পাননি।’ নিজে কিছু টাকা পেলেও টিমের অন্য সদস্যদের নিয়ে বেশি উদ্বিগ্ন পারসা। তিনি আরও লিখেছেন, ‘আমাকে উনি টাকা দিয়েছে তবে কিছু টাকা এখনও পরিশোধ করতে পারেননি। সেটা আমি বাদ দিয়েছি কিন্তু আমার টিম এর কেউ টাকা পায় নি যেটা আর্টিস্ট হিসেবে আমার ও দায়িত্ব। আমার নিজের টাকা না পেলেও হয়তো আমি মেনে নিতে পারি। কিন্তু যারা দিন এনে দিন খায়, সেই প্রোডাকশন বয়দের কথা? যে ছেলেটা নতুন করে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছে, একটা ভালো সুযোগের আশায় কঠোর পরিশ্রম করছে, তার প্রাপ্যটুকু কি সে পাবে না? আরও অনেক মানুষের পাওনা নিয়ে কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাও প্রশ্নের বিষয়।’ সহকর্মী ও সংশ্লিষ্টদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি চাই, আমাদের ইন্ডাস্ট্রির সবাই এই বিষয়টি দেখুক এবং সচেতন হোক। কোনো কাজ শুরুর আগে যথাযথ খোঁজখবর নিন, সব চুক্তি ও আর্থিক বিষয় লিখিতভাবে নিশ্চিত করুন এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকুন।’ পরিশেষে পারসা ইভানা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘আমরা নিশ্চয়ই এমন একটি ইন্ডাস্ট্রি চাই, যেখানে সততা, দায়িত্ববোধ এবং পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। অসততা ও প্রতিশ্রুতি ভঙ্গের কোনো স্থান সেখানে থাকা উচিত নয়।’ বিষয়টি নিয়ে পারসা গণমাধ্যমকে বলেন, ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’ নামে একটি ওয়েব কনটেন্টে কাজ করেছিলাম ফারহাদ আহমেদ ইশান সঙ্গে। ডিসেম্বর-জানুয়ারির দিকে সম্ভবত। গল্পটা সুন্দর ছিল। অন্য শিল্পীদের পারিশ্রমিকও পুরোপুরি শোধ করেনি। তার কথায়, ‘এমনকি প্রোডাকশন বয়ের পাওনা-ও বকেয়া রেখেছেন। আমি চাই সবাই তাদের প্রাপ্য বুঝে পাক। গেল ১৬ জুন আমাকে তিনি জানান, ২৮ তারিখ পারিশ্রমিক শোধ করবেন। অথচ আজ ২৮ জুন তিনি তা করেননি। এরইমধ্যে বিষয়টি নিয়ে অভিনয় সংঘে মৌখিকভাবে জানিয়েছি।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দেশজুড়ে বাংলা কিউআর সম্প্রসারণে বিভিন্ন মন্ত্রণালয়ের সহায়তা চাইলেন গভর্নর

আবু সাঈদ হত্যা মামলা: রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যকে জেল হাজতে প্রেরণ

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় নতুন বন্যপ্রাণীর সংযোজন

প্রবাসীদের সমস্যা সমাধানে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন: ৬ মাসের মধ্যে মন্ত্রণালয়ে দৃশ্যমান পরিবর্তন আনা হবে – প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসীদের সমস্যা সমাধানে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন: ৬ মাসের মধ্যে মন্ত্রণালয়ে দৃশ্যমান পরিবর্তন আনা হবে – প্রবাসী কল্যাণ মন্ত্রী

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতে ‘সিএএ’ কার্যকর হওয়া তাদের অভ্যন্তরীণ বিষয়

কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার: দুর্নীতি মামলায় ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা হয়েছিল।

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর