Sunday , 23 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বিএনপিও ফ্যাসিবাদের পথেই হাঁটছে: ডা. শফিকুর রহমান

প্রতিবেদক
admin
August 23, 2026 4:06 pm
Link Copied!

আওয়ামী লীগ যে পথে হেঁটেছে ক্ষমতা গ্রহণের পর বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের দেখানো ফ্যাসিবাদের পথেই হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘ফ্যাসিবাদ একটি ভাইরাস। জনগণ কোনও সরকারকে ফ্যাসিবাদী পথে হাঁটতে দেবে না। আজ রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘রাষ্ট্র গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী’ শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির। ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, একটি বিশেষ দেশকে খুশি করতে গিয়ে বর্তমান সরকার বিভিন্ন অপকর্ম করছে। এর অংশ হিসেবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সরিয়ে ফেলা হয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল চূড়ান্ত যুদ্ধের রিহার্সেল।’ সেই অভ্যুত্থানের চেতনা ধারণ করে রাষ্ট্র পরিচালনা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের পাসপোর্টের অবস্থান নিয়েও সমালোচনা করেন জামায়াত আমির। তার ভাষ্য, সভ্য দেশের অন্যতম মাপকাঠি পাসপোর্ট সূচকেও বাংলাদেশ পিছিয়ে রয়েছে। দেশের নাগরিকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে বলে তিনি মন্তব্য করেন। এসময় অপরাধের দায় নিয়ে যারা দেশ ছেড়েছেন, তাদের আর দেশে ফেরার সুযোগ নেই বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। পরে সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রায় ৪৬ ঘণ্টার বাজেট আলোচনায় অংশ নেন ২৯১ জন সংসদ সদস্য

পেলে ও এমবাপ্পেকে টপকে রেকর্ড দখলে নিলেন মেসি

লড়াই করেও জিততে পারলোনা বাংলাদেশ

সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: বিদ্যুৎ মন্ত্রী

এই ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’?

বিএনপি উদার গণতান্ত্রিক দল, আমরা কোনো বিভাজন চাই না : মির্জা ফখরুল

দুর্নীতির বিরুদ্ধে রেল ভবনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিলেন মনিরুজ্জামান মনির

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ

দুদকের মামলায় মাহবুবের বিরুদ্ধে চার্জশিট

ট্রেনে ৬৮৫ টাকায় ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ করতে পারবেন যাত্রীরা : রেলপথ মন্ত্রী