Thursday , 3 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বিদ্যুৎমন্ত্রী’র শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে

প্রতিবেদক
admin
September 3, 2026 12:20 pm
Link Copied!

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলা হয়, জ্বর, শ্বাসকষ্ট ও কাশির সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলে চিকিৎসকদের বরাতে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে ৭৬ বছর বয়সী বিদ্যুৎমন্ত্রী জ্বর, শ্বাসকষ্ট ও কাশির সমস্যা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তার পূর্ববর্তী রোগের ইতিহাসে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে। কিছুদিন আগে ব্যাংককে তার হৃদ্যন্ত্রের রক্তনালিতে স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে।

জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় মন্ত্রীর শ্বাসকষ্ট এবং রক্তে অক্সিজেনের মাত্রা কম পাওয়া যায়। পরে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রক্তের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন ও বুকের এক্স-রে পর্যালোচনা করে ফুসফুসে নিউমোনিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়।

পরে আজ বুধবার সকাল ৯টায় বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে আরেকটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জাতিসংঘ সাধারণ পরিষদ এখনো আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ মঞ্চ

জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

ঘানাকে হারিয়ে পরের রাউন্ডে ক্রোয়েশিয়া

কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আগামীকাল

ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর তেল শোধনাগারে আগুন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নানা উদ্যোগ আর বিপুল অর্থ ব্যয়েও দূর হচ্ছে না বৃষ্টিতে রাজধানীর জলাবদ্ধতা

প্রতিদিন শ্যাম্পু করা কি চুলের জন্য ক্ষতিকর?

রেলে দুই কালো বিড়ালের কারসাজি