Monday , 6 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তনের ভাবনা

প্রতিবেদক
admin
July 6, 2026 11:22 am
Link Copied!

বিশ্বকাপের নকআউট পর্বে মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে একাদশে সীমিত পরিবর্তনের পরিকল্পনা করছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কেপ ভার্দের বিপক্ষে ৩,২ গোলের কঠিন জয়ের পর রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে একটি করে পরিবর্তন আনার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দলের মূল কাঠামো অপরিবর্তিত রাখার পক্ষেই ঝুঁকছেন বিশ্বচ্যাম্পিয়নদের কোচ। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আফ্রিকার শক্তিশালী দল মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচকে সামনে রেখে আটলান্টায় যাওয়ার আগে রোববার (৬ জুলাই) অনুষ্ঠিত অনুশীলনেই স্কালোনি চূড়ান্ত একাদশ ঠিক করবেন বলে জানা গেছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আক্রমণভাগ নিয়ে। অধিনায়ক লিওনেল মেসির পাশে শুরু থেকে খেলবেন লাউতারো মার্টিনেজ, নাকি হুলিয়ান আলভারেজ, সেটিই এখন বড় প্রশ্ন। নকআউট পর্ব থেকেই আলভারেজকে শুরুর একাদশে ফেরানোর পরিকল্পনা ছিল কোচিং স্টাফের। তবে বিশ্বকাপ শুরুর আগে বাঁ গোড়ালির চোটে পড়ায় তিনি এখনও পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি। কেপ ভার্দের বিপক্ষে লাউতারো শুরু থেকে খেললেও গোলের দেখা পাননি। যদিও মেসির সঙ্গে দারুণ এক বোঝাপড়ায় গোলের সুযোগ তৈরি করেছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে নেমে আলভারেজও নিজেকে আলাদা করে প্রমাণ করতে পারেননি। ফলে মিশরের বিপক্ষে কে একাদশে থাকবেন, সে সিদ্ধান্ত শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলে থাকতে পারে। রক্ষণভাগেও রয়েছে অনিশ্চয়তা। বাম প্রান্তে নিকোলাস ট্যাগলিয়াফিকো ও ফাকুন্দো মেদিনার মধ্যে একজনকে বেছে নিতে হবে স্কালোনিকে। কেপ ভার্দের বিপক্ষে মেদিনার পেশিতে টান লাগে। তিনি পুরোপুরি ফিট না হলে অভিজ্ঞ ট্যাগলিয়াফিকো আবারও শুরুর একাদশে ফিরতে পারেন। মাঝমাঠেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দলের ভারসাম্য ও সৃজনশীলতা বাড়াতে লিয়ান্দ্রো প্যারেদেসকে শুরুর একাদশে দেখা যেতে পারে। তিনি খেললে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার আরও এগিয়ে আক্রমণভাগে ভূমিকা রাখার সুযোগ পাবেন। বিকল্প হিসেবে বিবেচনায় আছেন নিকোলাস গনজালেসও। তাকে খেলানো হলে আর্জেন্টিনার আক্রমণ আরও গতিময় হতে পারে। সে ক্ষেত্রে থিয়াগো আলমাদাকে বেঞ্চে বসতে হতে পারে। সব মিলিয়ে স্কালোনির কাছ থেকে বড় কোনো চমক আসার সম্ভাবনা কম। বরং কেপ ভার্দের বিপক্ষে খেলা দলটিকেই ভিত্তি রেখে প্রয়োজনীয় কয়েকটি পরিবর্তন এনে মিশরের বিপক্ষে মাঠে নামার পরিকল্পনা করছেন তিনি। টিওয়াইসি স্পোর্টস বলছে, খেলোয়াড়দের সর্বশেষ ফিটনেস মূল্যায়নের পরই চূড়ান্ত একাদশ ঘোষণা করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রাতে ফ্যান চালিয়ে ঘুমানো কি ক্ষতিকর?

বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে: স্থানীয় সরকার মন্ত্রী

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আঘাত: নিহত ১৪০০ ছাড়াল, নিখোঁজ ৫১ হাজারের বেশি

গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী

আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

লোকসান কমাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন বেসরকারিকরণের উদ্যোগ

Hello world!

Hello world!

গ্রহণযোগ্য নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে রাজনৈতিক ঐকমত্য দরকার: সিইসি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত