রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো: ফাহিমুল ইসলাম এর সভাপতিত্বে আজ ৫ নভেম্বর ২০২৬ তারিখে “বাংলাদেশ রেলওয়ের রোলিংস্টক (ক্যারেজ) ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণ উন্নয়ন” এবং “বাংলাদেশ রেলওয়ের জন্য নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনে ইলেকট্রিক ট্র্যাকশন প্রবর্তন” শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব মোঃ আফজাল হোসেন সহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



















