Sunday , 23 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

স্লিভলেস পোষাকে নজর কাড়লেন স্পর্শিয়া

প্রতিবেদক
admin
August 23, 2026 1:03 pm
Link Copied!

রীতিমতো নেটিজেনদের চোখ আটকে দিয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। রোদমাখা এক বিকেলে নিজেকে ক্যামেরাবন্দি করেছিলেন। আর সে মুহূর্ত সামাজিক মাধ্যমে প্রকাশ করতেই নেটমাধ্যমে যেন বেঁধে যায় হুলুস্থুল অবস্থা। গত শুক্রবার বিকেলে ফেসবুকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন স্পর্শিয়া। তাতে দেখা যায়, হলুদ রঙের ফুলের ছাপ দেওয়া একটি স্টাইলিশ স্লিভলেস পোশাকে অভিনেত্রী। খোলা চুলে রোদ গায়ে লাগানোর মুহূর্তের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে যুক্ত করেছেন শন মেন্ডেস ও কামিলা কাবেলোর জনপ্রিয় গান ‘সেনোরিটা’। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শি অ্যান্ড দ্য সান’ (সে এবং সূর্য)। অর্থাৎ, তিনি আর রোদ একই ফ্রেমে বন্দি এবার। ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই মন্তব্যের ঘর ভরে ওঠে। ভক্তদের প্রায় সবাই স্পর্শিয়ার গ্ল্যামার ও সৌন্দর্যের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ তার লুক নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। ছবিগুলো দেখে অনুমেয়, দেশের বাইরে থেকে ফ্রেমবন্দি হয়েছেন সুন্দরী এই অভিনেত্রী। বেশ কিছুদিন ধরে আমেরিকায় আছেন বলে খবর। নিউ ইয়র্কে থাকেন অভিনেত্রীর পরিবার; সেই সুবাদেই যাওয়া-আসা। দেশে নানা কর্মব্যস্ততা থাকলেও পারিবারিক টানেই দূরদেশে ছুটে যান অভিনেত্রী। দিন কয়েক আগে সেখানকার একটি আইম্যাক্স হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ দেখে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন অভিনেত্রী। এরপর ঘুরেছেন নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে, দেখেছেন মার্থা গ্রাহামের প্রদর্শনী। মূলত ভ্রমণ আর শিল্পের নানা দিক অনুভবের মধ্য দিয়েই কাটছে অভিনেত্রীর প্রবাসজীবন। স্পর্শিয়াকে এখন দেখা যাচ্ছে কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ। এতে তার সঙ্গে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল ও শামীম হাসান সরকারসহ আরও অনেকে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাগেরহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ

বিরোধী দল ভুল ত্রুটি ধরিয়ে না দিয়ে ভিন্ন পন্থা বেছে নিচ্ছে: রিজভী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেপরোয়া বহিরাগত পরিবহন দালাল সিন্ডিকেট, অতিষ্ঠ সাধারন যাত্রীরা

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৭৪, তেজগাঁওয়ে ১০২

এখন পাসওয়ার্ড ছাড়াই সুরক্ষিত রাখতে পারবেন আপনার একাউন্ট

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদকে কৈফিয়ত তলব করেছে রেলপথ মন্ত্রণালয়

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে রায় ঘোষণা চলছে

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা দেবে জামায়াত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী