Wednesday , 21 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

প্রতিবেদক
admin
October 21, 2026 5:53 pm
Link Copied!

প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দিনটিকে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উপসচিব ওয়ালীউল দামানের স্বাক্ষর রয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে।

এর আগে ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের ধারাবাহিকতায় দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের পাশাপাশি সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে এ ছুটি কার্যকর হবে।

এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি কাটাচ্ছেন। ২০ অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হওয়া ছুটি চলবে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত। ২৫ অক্টোবর রোববার থেকে সরকারি অফিসের কার্যক্রম নিয়মিতভাবে শুরু হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল

পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা

দুর্গাপূজায় নৌপথে নিরাপদ যাতায়াত নিশ্চিতে ১৬ নির্দেশনা

সম্প্রীতির বার্তা দিলেন মন্দিরা চক্রবর্তী

টাইব্রেকারের নাটকে নেদারল্যান্ডসকে বিদায়, শেষ ষোলোয় মরক্কো

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

সাগর-নদীতে কাঙ্ক্ষিত ইলিশ আহরণের প্রত্যাশায় ৫ লক্ষাধিক জেলে

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম: ১ ডিসেম্বর উদ্বোধন