Thursday , 3 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

পর্দায় ফিরছে ‘বোহেমিয়ান ঘোড়া’

প্রতিবেদক
admin
September 3, 2026 12:54 pm
Link Copied!

অভিজ্ঞতা আর অদ্ভুত চাকা ঘোরার গল্প মনে আছে? ট্রাকচালক আব্বাসের অদ্ভুত জীবনকাহিনি নিয়ে নির্মিত ‘বোহেমিয়ান ঘোড়া’ দর্শকমহলে তৈরি করেছিল তুমুল আলোড়ন। এবার সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় ফিরছে এর দ্বিতীয় কিস্তি- ‘বোহেমিয়ান ঘোড়া ২’। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই লাইট-ক্যামেরা-অ্যাকশনে গড়াবে সিরিজটির নতুন পর্বের শুটিং। এবারের কিস্তিতে দর্শকরা পাবেন এক নতুন আবহ। সিরিজটির মূল পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে যৌথভাবে পরিচালকের আসনে বসছেন তার স্ত্রী ও চলচ্চিত্র নির্মাতা মুশফিকা মাসুদ। বর্তমানে সিরিজটির অভিনয়শিল্পীদের শিডিউল মেলানোর পর্ব চলছে। আব্বাস চরিত্রে মোশাররফ করিমের অভিনয় প্রথম পর্বে ব্যাপক প্রশংসিত হয়েছিল। দ্বিতীয় পর্বেও তার উপস্থিতির পাশাপাশি আগের কিস্তির রোবেনা রেজা জুঁই, রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, আসমা উল হুসনা ও সারাহ জেবিনদের অনেকেই ফিরছেন। তবে গল্পের স্বার্থে নতুন কয়েকটি মুখ যুক্ত হতে পারে এবং কাস্টিংয়ে আসতে পারে কিছুটা পরিবর্তন। ট্রাকচালকের বিচিত্র সম্পর্ক ও জীবনের নানা নাটকিয়তা নিয়ে নির্মিত প্রথম সিরিজটি ওটিটি প্ল্যাটফর্মে বেশ সাড়া ফেলেছিল। এবার নতুন যৌথ পরিচালনা এবং পরিবর্তিত কাস্টিং নিয়ে দ্বিতীয় কিস্তি কতটা নতুনত্ব উপহার দেয়, সেদিকেই তাকিয়ে অনুরাগী ও বিনোদনপ্রেমীরা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নারীদের ধারাবাহিক ব্যর্থতার পর জরুরি সভায় বসছে বিসিবি

স্বর্ণ চোরাচালানে ধরা পড়ছে শুধুই বাহক, অধরা মূল সিন্ডিকেট

মা ও বিবাহিত হয়েও ‘মিস ইউএসএ’ জিতে ইতিহাস গড়লেন জাস্টাস কেলি

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার নিন্দা বাংলাদেশের

সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

সরকারি প্রাথমিকের ১ কোটি ৭ লক্ষ শিক্ষার্থীকে বিনামূল্যে ইউনিফর্ম, স্কুল ব্যাগ,জুতা, মোজা প্রদান করবে সরকার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

সুস্থ থাকতে প্রতিদিন কতক্ষণ রোদে থাকা জরুরি?

ফের জুটি বাঁধছেন রাজ-সাবিলা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে তরুণের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে: নাহিদ ইসলাম

গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় আইপিইউ’র