Thursday , 3 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

হযরত শাহজালাল বিমানবন্দরে ৯.৩৩ কেজি স্বর্ণ জব্দ

প্রতিবেদক
admin
September 3, 2026 2:22 pm
Link Copied!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট থেকে ৯৩৩১ গ্রাম (প্রায় ৯.৩৩ কেজি) স্বর্ণ জব্দ করেছে কাস্টমস হাউস। এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে ঢাকার কাস্টমস হাউস জানতে পারে যে ফ্লাই দুবাইয়ের এফজেড-৫২৩ (এফজেড৫২৩) ফ্লাইটে স্বর্ণ চোরাচালান হতে পারে। খবর পেয়ে বিমানবন্দরে কর্মরত কাস্টমস কর্মকর্তারা বিমানের অভ্যন্তরে বিশেষ তল্লাশি পরিচালনার জন্য উপস্থিত হন। পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে যাত্রীবিহীন অবস্থায় থাকা ফ্লাইটটি তল্লাশি করা হয়। তল্লাশিকালে বিমানের ১৯এ নম্বর সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় কিছু বস্তু পাওয়া যায়। পরে সেগুলো কাস্টমস হলে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ইনভেন্টরি করা হলে ৮০টি স্বর্ণবার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর জানায়, উদ্ধার করা স্বর্ণবারগুলোর মোট ওজন ৯৩৩১ গ্রাম। এগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত কৌশলে বিমানের সিটের নিচে লুকিয়ে এসব স্বর্ণবার সরকারি নির্ধারিত শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছিল। কাস্টমস হাউস, ঢাকা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে এই চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে। জব্দ করা স্বর্ণবারগুলো বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে জমা রাখা হয়েছে। প্রচলিত বিধি অনুযায়ী, মূল্যবান ধাতু হিসেবে এসব স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এনবিআর জানিয়েছে, দেশের অর্থনীতি সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে কাস্টমস হাউস, ঢাকা নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বলিউডের প্রভাবশালী ও প্রবীণদের কাঠগড়ায় তুললেন তনুশ্রী

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

রাশিয়া নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনে বাসে ড্রোন হামলা, নিহত ৭

বিশ্বকাপের শেষ ৩২ রাউন্ডের সূচি

আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ

ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা

ইউনিসেফের সঙ্গে সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ: পানি ও স্যানিটেশন খাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ

বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা অপরিহার্য : তথ্যমন্ত্রী