Monday , 14 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
admin
September 14, 2026 3:55 pm
Link Copied!

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, পদ্মার চরে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য পূরণে প্রয়োজনে চর এলাকায় যৌথ প্রক্রিয়ার মাধ্যমে সম্মিলিত অভিযান পরিচালনা করা হবে। প্রতিমন্ত্রী আজ নাটোরের লালপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, অপার সম্ভাবনাময় পদ্মার চর কৃষি, মৎস্য, পশুপালনসহ মানুষের জীবন ও জীবিকার উৎসভূমি। এই পদ্মার চরে বসবাসকারী ব্যক্তিদের শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করতে যৌথ প্রক্রিয়ার মাধ্যমে চরের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। তিনি আরও বলেন, চরে অবৈধ পন্থায় বালি উত্তোলন যেন না হয়, সে ব্যাপারে কঠোর প্রশাসনিক তদারকি চলবে। পাশাপাশি আন্তঃজেলার সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত অভিযান পরিচালনার কথাও আমরা বিবেচনা করছি। প্রতিমন্ত্রী বলেন, মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। এক্ষেত্রে কোন অনিয়ম সহ্য করা হবে না। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এ সময়, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে সারের চাহিদা এবং সরবরাহের মধ্যে পূর্ণ ভারসাম্য বিরাজ করছে। মজুতদারির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির সকল অপচেষ্টা রোধ করতে প্রশাসন ও কৃষি বিভাগের মনিটরিং এবং অভিযান অব্যাহত আছে। আর শুধু সারই নয়, সরকার প্রদত্ত সকল সুবিধা সংশ্লিষ্ট সুবিধাভোগী ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। সভায় সভাপতিত্ব করেন লালপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. আবীর হোসেন। এর আগে, প্রতিমন্ত্রী লালপুর উপজেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারী এবং প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সভা করেন। সভা শেষে প্রশিক্ষণ কেন্দ্রের অভ্যন্তরীণ জলাশয় এবং লালপুর উপজেলা পরিষদের অভ্যন্তরীণ জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। এরপর দুপুরে বাগাতিপাড়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এরপর তিনি লালপুর, বাগাতিপাড়া ও বড়াইগ্রাম উপজেলায় বিভিন্ন সরকারি উন্নয়ন কার্যক্রমের কর্মসূচিতেও যোগদান করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রাশিয়া নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনে বাসে ড্রোন হামলা, নিহত ৭

ঘানাকে হারিয়ে পরের রাউন্ডে ক্রোয়েশিয়া

শাহজালালে দুই কোটি টাকার সোনাসহ বিমানকর্মী ও যাত্রী আটক

টাইব্রেকে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

অপ্রয়োজনীয় খরচ কমাবে সরকার, প্রয়োজনীয় খাতে ব্যয় চলবে: প্রধানমন্ত্রী

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

খুলনায় অসুস্থ শিক্ষার্থীর পাশে ডা. জুবাইদা রহমান, গঠন হচ্ছে মেডিকেল বোর্ড

হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

মাদক ব্যবসায়ীর বাড়িতে জনতার আগুন দেওয়ার ঘটনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত: বাংলাফ্যাক্ট