Monday , 15 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি

প্রতিবেদক
admin
June 15, 2026 3:25 pm
Link Copied!

চলতি বছরের হজ সম্পন্ন হওয়ার পর রোববার পর্যন্ত মোট ৫৬ হাজার ৮৬৮ বাংলাদেশি হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। আজ হজ অফিসের এক কর্মকর্তা জানান, তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে এ পর্যন্ত মোট ১৩৪টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। হজ অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৩১৩ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৫২ হাজার ৫৫৫ জন হাজি দেশে ফিরেছেন। এবার হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৫২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এসব হজযাত্রীর মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, নানা ধরনের অসুস্থতায় সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন এবং ১৬ জন হাজি হাসপাতালে ভর্তি ছিলেন। সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো ৬৪ হাজার ১৪৯ জন হাজিকে চিকিৎসা সেবা দিয়েছে এবং মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক ২৭ হাজার ৮৯০ জন হাজিকে সেবা প্রদান করেছে। এ বছরের হজযাত্রী পরিবহন কার্যক্রম ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে শুরু হয়ে ২১ মে শেষ হয়। চলতি বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয় এবং তা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন চারজন, শপথ রাতেই

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আজ বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, দেওয়া হবে গার্ড অব অনার

ঘরেই শুকাচ্ছেন কাপড়? অজান্তেই ডেকে আনছেন বিপদ!

ঋণখেলাপির দায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, এমপি হিসেবে শপথ নিতে পারবেন না

মেসির জোড়া গোলে নকআউট পর্ব নিশ্চিত করলো আর্জেন্টিনা

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ, ইশরাক বললেন ‘আমাকে টার্গেট করা হয়েছে

কাল পবিত্র আশুরা, রাজধানীতে বের হবে ৬৩ তাজিয়া মিছিল

সীমান্তে নজরদারি বাড়াতে সিলেটে ড্রোন স্কুল, মব সংস্কৃতি দমনের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী