Friday , 8 May 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, নেতৃত্বে আসলেন শাহরিয়ার

প্রতিবেদক
admin
May 8, 2026 9:19 am
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন টাঙ্গাইলের হেমনগরের বাসিন্দা শাহরিয়ার হোসেন তাহমিদ। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত তাহমিদ সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন।

বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে তিনি মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খানের নেতৃত্বে মিরপুর-১০সহ আশপাশের এলাকা এবং মোহাম্মদপুরে ঝুঁকি নিয়ে সক্রিয় ভূমিকা রাখেন। শিক্ষাজীবনে তিনি হেমনগর শশীমূখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকার শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি ডিগ্রি অর্জন করেন।

স্কুলজীবন থেকেই ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত তাহমিদ কলেজে উঠে মহানগর ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন এবং স্বৈরাচারবিরোধী বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেন। নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়া নিয়ে উদয় উত্তরণ পত্রিকার সাক্ষাৎকারে তাহমিদ বলেন, এ দায়িত্ব তাকে আরও অনুপ্রাণিত করবে। তিনি ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া দায়িত্ব পালনে সংগঠনের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রথম দিন অলআউট হয়ে বিপাকে বাংলাদেশ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ ভিক্ষুক নিহত

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

রাজধানীর বেইলি রোডে বসছে তিন দিনব্যাপী পাহাড়ি ফল মেলা

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর

পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

মেসিকে নিজ দেশের জার্সি উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

মাদারীপুরে ৬২ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডাম্পিং স্টেশনের জমি উদ্ধার করলো প্রশাসন