Thursday , 9 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

আইডব্লিউজি গ্লোবাল সামিটে সারওয়াত সিরাজ

প্রতিবেদক
admin
July 9, 2026 4:18 pm
Link Copied!

ক্রীড়াঙ্গনে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন আইডব্লিউজি গ্লোবাল সামিট অন উইমেন অ্যান্ড স্পোর্ট ২০২৬’ এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সারওয়াত সিরাজ শুক্লা। আগামীকাল ৯ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত যুক্তরাজ্যের বার্মিংহামের আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বের বৃহত্তম এই ক্রীড়া সম্মেলনে অংশ নিতে তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। এবারের এই সম্মেলনে অংশ নিচ্ছেন ক্রীড়া সংগঠক, নীতিনির্ধারক ও ক্রীড়াবিদসহ ১,২০০ আন্তর্জাতিক প্রতিনিধি। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রীর পাশাপাশি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বর্তমানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর ভাইস প্রেসিডেন্ট এবং দেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ‘বিকেএসপি’-র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি ক্রীড়াঙ্গনে নারীর সামগ্রিক সুরক্ষা, সমতা ও অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এই কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। দেশের শিশু-কিশোরদের ক্রীড়ায় উৎসাহিত করতে দেশব্যাপী সরকারের চলমান ‘নতুন কুঁঁড়ি স্পোর্টস’ উদ্যোগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি’ উইং গঠনের লক্ষ্যে তার এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। এই সামিটে তার অংশগ্রহণ বাংলাদেশের স্পোর্টস ডিপ্লোম্যাসির ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। যুক্তরাজ্য যাত্রার প্রাক্কালে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা জানান, “বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও সাফল্য এখন বিশ্বজুড়ে প্রশংসিত। আইডব্লিউজির এই বৈশ্বিক প্ল্যাটফর্মে আমাদের অর্জনগুলো তুলে ধরার পাশাপাশি বিশ্ব ক্রীড়াঙ্গনে নারী নেতৃত্ব ও আইনি সুরক্ষার আধুনিক কৌশলগুলো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কাজে লাগাতে চাই।” তিন দিনের এই সম্মেলনে ব্যারিস্টার সারওয়াত সিরাজ আন্তর্জাতিক ক্রীড়া নীতিনির্ধারক এবং বিভিন্ন দেশের অলিম্পিক কমিটির প্রতিনিধিদের সাথে নেটওয়ার্কিং ও বিশেষ আলোচনা সভায় অংশ নেবেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২ হাৃজার ১৬৭টি মামলা

টাইব্রেকারের নাটকে নেদারল্যান্ডসকে বিদায়, শেষ ষোলোয় মরক্কো

ভারত ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী

পাবনা-ঢাকা-পাবনা রুটে নতুন দুই জোড়া আন্তঃনগর ট্রেন ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালুর সিদ্ধান্ত ​

শিক্ষকতা করতে চাইলে বিশ্ববিদ্যালয় খুলুন’, স্বরাষ্ট্রমন্ত্রীকে শফিকুর রহমান

তৈরী পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেনমার্কের সাথে দাপুটে জয় পেলো পর্তুগাল

উন্নয়নের মাধ্যমে জনগনের প্রত্যাশা পূরণ করবে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।

মঙ্গলবার ঢাকায় শুরু হচ্ছে ৩৮ তম ইন্টার গভর্নমেন্টাল রেলওয়ে মিটিং