বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও মর্যাদাকর আসর ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’, ফুটবল ইতিহাসের বৃহত্তম এই মহাযজ্ঞ যৌথভাবে অনুষ্ঠিত হচ্ছে উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। দীর্ঘ ৪০ দিনের ফুটবল যুদ্ধ শেষে আগামী ১৯ জুলাই শিরোপা নির্ধারণী মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। চলুন ফুটবলপ্রেমীদের জন্য এক নজরে দেখে নেওয়া যাক ২৩তম বিশ্ব আসরের সময়সূচি।


















