Thursday , 9 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

পাহাড় ধস: লামা ও চকরিয়ায় ৭ জনের মৃত্যু, রাত থেকে লামায় মোবাইল যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।

প্রতিবেদক
admin
July 9, 2026 10:35 am
Link Copied!

টানা ভারি বৃষ্টির মধ্যে বান্দরবানের লামা এবং কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। লাগোয়া দুই উপজেলায় বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। লামা থানার ওসি কায়ছার হামিদ  বলেন, উপজেলার আজিজনগর ইউনিয়নে পৃথক পাহাড় ধসের ঘটনায় দুই পরিবারে পাঁচজন মারা গেছেন। প্রথম ঘটনাটি ঘটে রাত ২টা থেকে আড়াইটার মধ্যে। এতে এক পরিবারে দুজন নিহত হয়। পরে ভোর চারটায় আরেকটা পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, গতকাল রাত থেকে বিদ্যুৎ চলে যাওয়ায় লামা উপজেলার কোথাও টেলিটক নেটওয়ার্ক নেই। এ কারণে যোগাযোগে সমস্যা হচ্ছে। এদিকে লামা উপজেলা লাগোয়া কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। চকরিয়ার ইউএনও শাহীন দেলোয়ার   জানান, বড়ইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মছনিয়া কাটা এলাকায় পাহাড় ধসে ওই দুই শিশুর মৃত্যু হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নানা উদ্যোগ আর বিপুল অর্থ ব্যয়েও দূর হচ্ছে না বৃষ্টিতে রাজধানীর জলাবদ্ধতা

অস্বাভাবিক সম্প্রসারন বা সংকোচন নয়, চাই জনবান্ধব অপটিমাম বাজেট

বিশ্বকাপ থেকে বিদায়ে ঘানার দায়িত্ব ছাড়লেন কুইরোজ

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো

সরকারি ক্রয় কার্যক্রম : উচ্চপর্যায়ের কমিটি পুনর্গঠন

কিংবদন্তি রোনাল্ডোকে পিছনে রেখে মেসির ঘাড়ে এমবাপ্পের হাত!

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

অবৈধ গবাদিপশু প্রবেশ রোধে সীমান্তে কঠোর নজরদারি — প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বাংলাদেশ ‘ব্যবসার জন্য উন্মুক্ত’ চীনা বিনিয়োগকারীদের বললেন তারেক রহমান